হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

দুই সপ্তাহের মধ্যে ইরানের বিরুদ্ধে ‘চূড়ান্ত বিজয়’ ঘোষণা করবে আমেরিকা

আমার দেশ অনলাইন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

আগামী দুই সপ্তাহের মধ্যে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ‘চূড়ান্ত বিজয়’ ঘোষণা করতে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প।

সাউথ ক্যারোলাইনার সিনেটর লিন্ডসে গ্রাহামের পক্ষে আয়োজিত এক সমাবেশে ভার্চুয়ালি অংশ নিয়ে তিনি এ ইঙ্গিত দেন। লিন্ডসে গ্রাহাম মঙ্গলবারের প্রাইমারি ভোটে (দলীয় বাছাই) প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ট্রাম্প বলেন, ‘আমরা এখন আলোচনা করছি এবং ইরান একটি খুব ভালো চুক্তি করতে চায়। তারা আমাদের সবকিছু দিতে রাজি আছে, তারা আমাদের কোনো পরমাণু অস্ত্র না রাখার প্রতিশ্রুতি দিতেও রাজি আছে।’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আরো বলেন, ‘আমি মনে করি, আমরা এই লড়াইয়ে জয়ী হচ্ছি। তবে আগামী দুই সপ্তাহের মধ্যে আপনারা সত্যিই জিততে যাচ্ছেন, যখন আমরা চূড়ান্ত বিজয় ঘোষণা করব। এটি একটি পরিপূর্ণ বা চূড়ান্ত বিজয় হবে, এটি খুব শিগগিরই ঘটবে। আর তখন তেলের দাম হুড়মুড় করে কমে যাবে।’

অবশ্য ‘দুই সপ্তাহের’ মধ্যে উল্লেখযোগ্য অগ্রগতির এ ধরনের প্রতিশ্রুতি ট্রাম্প এবারই প্রথম দেননি। গত ৮ এপ্রিল ইরানের সঙ্গে যে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছিল, তা প্রাথমিকভাবে দুই সপ্তাহ স্থায়ী হওয়ার কথা ছিল। আর ওই সময়ের মধ্যে যুদ্ধ অবসানে উভয় পক্ষের একটি চুক্তি চূড়ান্ত করার কথা ছিল।

সূত্র: সিএনএন

এএম

ক্ষয়ক্ষতি ভুলে যেভাবে পুনর্গঠিত হলো হিজবুল্লাহ

ইরানের সঙ্গে নতুন করে যুদ্ধে জড়াতে নেতানিয়াহুকে নিষেধ করলেন ট্রাম্প

ইরানের হামলায় ইসরাইলে বিস্ময়, কৌশলগত পরাজয়ের শঙ্কা

সাহায্য সংস্থা নিষিদ্ধ করায় ইসরাইলের ওপর ২০ দেশের ক্ষোভ

৫ মাত্রার ভূমিকম্পে কাঁপল ইরান

হামলা থামানোর ঘোষণা দিল ইরান-ইসরাইল

ইরানে বিমান চলাচলের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার

পাকিস্তানের মাধ্যমে চূড়ান্ত চুক্তির লক্ষ্যে আলোচনা চালিয়ে যাচ্ছে ইরান ও যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ গুতেরেসের

ইরান যুদ্ধের ব্যর্থতার দায় ইসরাইলের নেতানিয়াহুর ওপর চাপাতে পারেন ট্রাম্প: বিশ্লেষক