হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ট্রাম্প-নেতানিয়াহুর ‘মাথার দাম’ নির্ধারণ করছে ইরান

আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং মার্কিন প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ডের (সেন্টকোম) শীর্ষ কমান্ডার ব্র্যাড কুপারের মাথার দাম নির্ধারণ করতে যাচ্ছে ইরান। দেশটির সংসদে শিগগিরই এ বিষয়ে ভোট অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ইরানের জাতীয় নিরাপত্তা কমিশনের চেয়ারম্যান ইব্রাহিম আজিজি জানান, “ইসলামিক প্রজাতন্ত্রের সামরিক ও নিরাপত্তা বাহিনীর পাল্টা ব্যবস্থা” শিরোনামে একটি বিল প্রস্তুত করা হয়েছে। এতে ট্রাম্প বা নেতানিয়াহু ও শীর্ষ কমান্ডার ব্র্যাড কুপারের মাথার দাম ৫০ মিলিয়ন ইউরো (প্রায় ৪৩.৫ মিলিয়ন পাউন্ড) পুরস্কার দেওয়ার বিষয়টি আনুষ্ঠানিক রূপ দেওয়ার প্রস্তাব রয়েছে।

ইরানি কর্মকর্তাদের দাবি, ফেব্রুয়ারিতে সর্বোচ্চ নেতা আলী খামেনিকে লক্ষ্য করে হওয়া হামলার জন্য ট্রাম্প, নেতানিয়াহু এবং মার্কিন সেন্ট্রাল কমান্ডের অ্যাডমিরাল ব্র্যাড কুপার দায়ী। এ ঘটনার জবাবে “প্রতিরোধ ও পাল্টা ব্যবস্থা” গ্রহণ করা প্রয়োজন বলেও মন্তব্য করেন আজিজি।

জাতীয় নিরাপত্তা কমিশনের আরেক সদস্য মাহমুদ নাভাবিয়ান বলেন, “যে ব্যক্তি ট্রাম্প ও নেতানিয়াহুকে জাহান্নামে পাঠাবে”, তার জন্য পুরস্কার নির্ধারণের বিষয়ে সংসদ শিগগিরই ভোট দেবে। তিনি আরও সতর্ক করে বলেন, ইরানের ওপর সামরিক হামলা পুনরায় শুরু হলে তার জবাব হবে “বিধ্বংসী”।

বিশ্লেষকদের মতে, প্রস্তাবিত এই পুরস্কার আইন যুক্তরাষ্ট্র, ইসরাইল ও ইরানের মধ্যকার চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে দিতে পারে। কারণ, এতদিনের ধর্মীয় ফতোয়া বা রাজনৈতিক হুমকিকে এবার আনুষ্ঠানিক সংসদীয় পদক্ষেপে রূপ দেওয়ার চেষ্টা দেখা যাচ্ছে।

এর আগে ট্রাম্প সতর্ক করে বলেছিলেন, ইরান যদি তার বিরুদ্ধে কোনো হত্যাচেষ্টা চালায়, তবে যুক্তরাষ্ট্র “অত্যন্ত কঠোর” জবাব দেবে এবং প্রয়োজনে ইরানকে “পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন” করে দেওয়া হবে।

এদিকে “ব্লাড কভেন্যান্ট” নামের একটি প্রচারণা দাবি করেছে, ট্রাম্পকে হত্যার উদ্দেশ্যে তারা ইতোমধ্যে ২৭ মিলিয়ন ডলারের বেশি তহবিল সংগ্রহ করেছে।

সূত্র: টেলিগ্রাফ

গাজাগামী ‘ফ্লোটিলায়’ ইসরাইলি অভিযানে বিশ্বজুড়ে নিন্দার ঝড়

ইরানের ওপর হামলা স্থগিত করলেন ট্রাম্প

মূল ইস্যুগুলোতে এখনো অনড় ইরান-যুক্তরাষ্ট্র

‘ভিয়েতনাম যুদ্ধের ফাঁদে পড়তে যাচ্ছেন ট্রাম্প’

পশ্চিম তীরে ইসরাইলিদের তাণ্ডব, জাতিগত নিধনের অভিযোগ

ইসরাইলকে অস্ত্র দেওয়া ও ইরান যুদ্ধের বিপক্ষে মার্কিনরা

সৌদিতে হঠাৎ ডজনেরও বেশি চীনা যুদ্ধবিমান ও কয়েক হাজার সেনা পাঠাল পাকিস্তান

গাজাগামী ত্রাণবহরে ইসরাইলের হামলা, আটক বহু

পাকিস্তানের মাধ্যমে নতুন ১৪ দফা প্রস্তাব দিয়েছে তেহরান: ইরানি গণমাধ্যম

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে কোনো আপস করবে না ইরান: ইসমাইল বাঘাই