হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

‘আইএইএ সামরিক আগ্রাসন ধামাচাপা দেওয়ার মঞ্চ হতে পারে না’

আমার দেশ অনলাইন

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) গভর্নিং বোর্ডের কাছে যুক্তরাষ্ট্রের উত্থাপিত খসড়া প্রস্তাবের তীব্র সমালোচনা করেছেন ইরানের আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিভাবাদি। তিনি একে “আগ্রাসী ও অপরাধীদের দায়মুক্তি এবং অপরাধ ধামাচাপা দেওয়ার একটি বিপজ্জনক প্রচেষ্টা” হিসেবে অভিহিত করেছেন।

যুক্তরাষ্ট্র তাদের প্রস্তাবিত খসড়ায় দাবি করেছে, ইরান যেন আইএইএ-কে জানায় যে তাদের বোমা হামলায় বিধ্বস্ত পরমাণু কেন্দ্রগুলো এবং সেখানে মজুতকৃত সমৃদ্ধ ইউরেনিয়ামের কী পরিণতি হয়েছে।

এর জবাবে ঘারিভাবাদি উল্লেখ করেন, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলার পর সংস্থার পরিদর্শকরা দেশ ত্যাগ করেছেন।

তিনি বলেন, “গভর্নিং বোর্ডকে সামরিক আগ্রাসন ধামাচাপা দেওয়ার এবং এর খেসারত ভুক্তভোগী দেশের ওপর চাপিয়ে দেওয়ার মঞ্চ বানানো যাবে না।”

ইরানের এই উপ-পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, “এটি দায়িত্ব এড়ানোর একটি উল্টো নীতি। তারা প্রথমে নজরদারিতে থাকা স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু বানায়, পারমাণবিক নিরাপত্তা বিঘ্নিত করে এবং পরিদর্শনের সুযোগ নষ্ট করে। আর এরপর গভর্নিং বোর্ডকে ব্যবহার করে ইরানের ওপর চাপ সৃষ্টি করতে চায়।”

ঘারিভাবাদি জোর দিয়ে বলেন, “সংস্থার তত্ত্বাবধানে থাকা স্থাপনায় হামলা চালানো এবং পরিদর্শনের পথ রুদ্ধ করার জন্য অপরাধীদের আন্তর্জাতিকভাবে জবাবদিহিতার আওতায় আনা উচিত। এটি কোনোভাবেই এমন একটি দেশের বিরুদ্ধে প্রস্তাব পাসের ভিত্তি হতে পারে না, যে দেশ নিজেই এই কর্মকাণ্ডের শিকার।”

তথ্যসূত্র: আল জাজিরা

এসআর

মার্কিন হেলিকপ্টারকে ইচ্ছাকৃতভাবে লক্ষ্য করেনি ইরান: ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ শুরুর মাত্র একদিন আগে যুক্তরাষ্ট্রে যাবে ইরান দল

ইরানের যুদ্ধ আমেরিকার জন্য ‘চোরাবালি’ হবে না: জেডি ভ্যান্স

হরমুজে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করেছে ইরান : ট্রাম্প

ওয়াশিংটনের সঙ্গে দর কষাকষিতে তেহরানের অবস্থান আরও শক্তিশালী হতে পারে

আয়াতুল্লাহ খামেনির জানাজা ও দাফনের সময় জানাল ইরান

হরমুজের কাছে মার্কিন সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত

এক সপ্তাহ শান্ত থাকবে ইরান-ইসরাইল, দাবি ট্রাম্পের

লেবাননে ইসরাইলি হামলায় আরো ৪ জন নিহত

ইরানের সঙ্গে ১৫ ঘণ্টার যুদ্ধে যে শিক্ষা পেল ইসরাইল