হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

চুক্তি সম্পন্ন হওয়ায় ইরানের সঙ্গে যুদ্ধ শেষ, দাবি ট্রাম্পের

আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি

ইরানের সঙ্গে চুক্তি চূড়ান্ত হওয়ার দাবি করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, দেশটির সঙ্গে চলমান যুদ্ধাবস্থার অবসান ঘটেছে।

সিনেট প্রার্থী ব্যারি মুরের সমর্থনে আয়োজিত এক টেলি-র‍্যালিতে অংশ নিয়ে তিনি এ দাবি করেন।

টেলি-র‍্যালিতে দেওয়া বক্তব্যে ট্রাম্প বলেন, ‘আপনারা শুনেছেন কি-না জানি না, তবে আজ আমরা ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করেছি। তারা কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি না করার ব্যাপারে সম্মত হয়েছে, যা আমাদের মূল দাবি ছিল।’

ফোনালাপের পরের অংশে একই ধরনের মন্তব্য করে ট্রাম্প আরো বলেন, ‘আজ আমরা ইরানের সঙ্গে সবকিছুর মীমাংসা করে ফেলেছি।’

চুক্তির বিষয়ে সন্তোষ প্রকাশ করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমরা একটি দুর্দান্ত চুক্তি করেছি। সেখানে কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না। খুব শিগগিরই আমাদের লোকজন দেশে ফিরতে শুরু করবে। এটি প্রায় পুরোপুরি সম্পন্ন হয়েছে। আমরা যা যা চেয়েছিলাম, তার সবই পেয়েছি।’

চুয়েটের নতুন ভিসি ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম

ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন নেতানিয়াহু

কঠিন হলেও চুক্তি বাস্তবায়নে আগ্রহী ওয়াশিংটন-তেহরান

ফুটবল খেলে ফেরার পথে কিশোর খুন, আহত ৩

র‌্যাব বিলুপ্তির চিন্তা, বিচার চলবে অপরাধের

আরো একটি দীর্ঘস্থায়ী যুদ্ধ দেখতে যাচ্ছে বিশ্ব

শাপলা গণহত্যায় হাসিনাসহ ৩১ জনের বিরুদ্ধে পরোয়ানা

ইরান যুদ্ধে ছয় শতাধিক মার্কিন সেনা আহত

ভারত সীমান্তে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান মোতায়েন করল চীন

উত্তর ইরাকের সবচেয়ে বড় গ্যাসক্ষেত্রে ড্রোন হামলা