হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

পাকিস্তানের মাধ্যমে নতুন ১৪ দফা প্রস্তাব দিয়েছে তেহরান: ইরানি গণমাধ্যম

আমার দেশ অনলাইন

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনা ও যুদ্ধ পরিস্থিতি অবসানের লক্ষ্যে পাকিস্তানের মাধ্যমে ইরান নতুন ১৪ দফা প্রস্তাব পাঠিয়েছে বলে জানিয়েছে ইরানের সংবাদ সংস্থা তাসনিম।

আলোচনাকারী দলের ঘনিষ্ঠ একটি সূত্রের বরাতে তাসনিম জানায়, প্রস্তাবটির মূল লক্ষ্য যুদ্ধের অবসান ঘটানো এবং পারস্পরিক আস্থা তৈরি করা।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রস্তাবটি পাকিস্তানের মাধ্যমে পাঠানো হয়েছে এবং এতে নিরাপত্তা নিশ্চয়তা, অবরোধ প্রত্যাহার ও আঞ্চলিক উত্তেজনা কমানোর বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।

এদিকে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নকভি তেহরান সফর তৃতীয় দিনের জন্য বাড়িয়েছেন। তার এই সফরকে আঞ্চলিক শান্তি আলোচনা এগিয়ে নেওয়ার প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে।

তথ্যসূত্র: আল জাজিরা

এসআর

ইসরাইলে প্রধানমন্ত্রী হওয়ার লড়াইয়ে এগিয়ে আইজেনকোট, পিছিয়ে নেতানিয়াহু

নতুন হামলা হলে যুদ্ধ হবে আরো দীর্ঘ, ট্রাম্প চাইলেও শেষ করতে পারবেন না: ইরান

শত্রুদের নতুন লক্ষ্যবস্তুর তালিকা প্রস্তুত, জানাল ইরান

ইসরাইলে ‘জায়নবাদী সরকার’ গঠনে ৪ শর্ত দিলেন আইজেনকোট

আরবরা শত্রু এবং ফিলিস্তিনের ভূমি ইহুদিদের—প্রশিক্ষণে মগজ ধোলাই হয় ইসরাইলি সেনাদের

ইসরাইলকে ভোট দিয়েছে ইসরাইলিরা, ব্যালটে কেন ছিল না গাজা

পারমাণবিক ইস্যুত কোনো ছাড় নয়, আলোচনার আগে দাবি পূরণের শর্ত ইরানের

বেদুইন নারীদের ভোটে সাফল্য আরব দলগুলোর

ইয়েমেনে নতুন করে যুদ্ধে বাস্তুচ্যুত ৩ লাখ, ঝুঁকিতে ৬১০০ অন্তঃসত্ত্বা নারী

ইরান যুদ্ধ থেকে ফায়দা লুটছে তেল কোম্পানিগুলো: স্যান্ডার্স