হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানে নতুন হামলায় যুক্তরাষ্ট্রকে সহায়তায় প্রস্তুত ইসরাইলি বাহিনী

আমার দেশ অনলাইন

ইসরাইলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইরানের সঙ্গে নতুন করে সংঘাতের আশঙ্কায় দেশটির সামরিক বাহিনী উচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং যুক্তরাষ্ট্র হামলা চালালে ইসরাইলও তাতে অংশ নিতে প্রস্তুত।

ইসরাইলের রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম কান এক নিরাপত্তা কর্মকর্তার বরাতে জানায়, যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে ইসরাইলও এতে যোগ দেবে এবং ইরানের জ্বালানি অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হতে পারে।

খবরে বলা হয়, রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে অর্ধঘণ্টার বেশি সময় ধরে ফোনালাপ হয়। সেই আলোচনায় ইরানকে ঘিরে সম্ভাব্য নতুন সংঘাতের বিষয় উঠে আসে বলে জানিয়েছে কান।

এদিকে চ্যানেল ১২ জানিয়েছে, ‘ইরানে পুনরায় যুদ্ধ প্রস্তুতির ছায়ায়’ এই আলোচনা অনুষ্ঠিত হয়েছে এবং ইতোমধ্যে ইসরাইলি সামরিক বাহিনীকে উচ্চ সতর্কতায় রাখা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র কোনো হামলার সিদ্ধান্ত নিলে আগাম ইসরাইলকে জানানো হবে বলে তেল আবিব আশা করছে। তবে সম্ভাব্য হামলার সুনির্দিষ্ট সময় সম্পর্কে তারা এখনো নিশ্চিত নয়।

চ্যানেল ১২ আরও জানায়, ইরানের সঙ্গে নতুন সংঘাতে জড়িয়ে না পড়ে আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছানোর জন্য চীনসহ বিভিন্ন পক্ষের চাপের মুখে রয়েছেন ট্রাম্প।

তথ্যসূত্র: আলজাজিরা

এসআর

বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি গঠিত, সভাপতি আখতারুজ্জামান মিয়া

আলিয়ঁস ফ্রঁসেজে চলছে শব্দের বাইরের গল্প নিয়ে দলীয় শিল্প প্রদর্শনী

ডাকাত দলে ছিলেন র‍্যাবের সদস্য, অস্ত্র-ওয়াকিটকি-হ্যান্ডকাফসহ আটক ৫

স্বাধীন মানবাধিকার কমিশনের প্রত্যাশা অধরাই: টিআইবি

২৬ দিন সাগরে ভেসে থাকা নৌকায় ৮০ অভিবাসীর মৃত্যুর আশঙ্কা

উজিরপুরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে বৃদ্ধ দোকানিকে মারধর, থানায় অভিযোগ

বই পড়ার অভ্যাসই তৈরি করতে পারে ধৈর্যশীল ও মানবিক জাতি: জুবাইদা রহমান

পানি বাড়াতে আকাশে অভিযান মালয়েশিয়ার, শুরু ৩ দিনের ক্লাউড সিডিং

বৃষ্টি বেড়ে দিনের ভ্যাপসা গরম কমেছে, আরো কয়েক দিন বৃষ্টির পূর্বাভাস

বাংলাদেশ ফিল্ম আর্কাইভে সংরক্ষিত হচ্ছে বুলবুল আহমেদের অর্জিত পুরস্কার