
পেকুয়ায় ঘরে ঢিল ছোড়া থেকে হত্যাকাণ্ড
কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নে বসতঘরে ঢিল ছোড়াকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে কিরিচের কোপে আবু তাহের (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে হারুন মাতবরপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আবু তাহের ওই এলাকার স্থায়ী বাসিন্দা।























