
আত্মগোপনে মৃত্যুদণ্ডপ্রাপ্ত রমজান, কারাগারে নিরপরাধ সোনা মিয়া
অপরাধ করেছেন রমজান আলী। অথচ সেই অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের আসামি হয়েছেন সোনা মিয়া! শুধু তাই নয়, মৃত্যুদণ্ডের রায়ের পর গ্রেপ্তার করে প্রকৃত সোনা মিয়াকেই পাঠানো হয়েছে কারাগারে। সেখানে গিয়ে তিনি জানতে পারেন, ১ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধারের মামলায় তার মৃত্যুদণ্ড হয়েছে। অথচ তার দাবি, তিনি ওই মাম























