
বোয়ালমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভ্যানচালকের মৃত্যু
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ঘাস কাটতে গিয়ে পুকুরপাড়ে থাকা অরক্ষিত বিদ্যুৎ লাইনে স্পৃষ্ট হয়ে মামুন বিশ্বাস (২৮) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার চতুল ইউনিয়নের রাজাপুর গ্রামে মর্মান্তিক এ ঘটনা ঘটে। নিহত মামুন বিশ্বাস রাজাপুর গ্রামের লাকু বিশ্বাসের ছেলে।























