
দামুড়হুদায় ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল স্কুলছাত্রের, আহত ১
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা-চুয়াডাঙ্গা মহাসড়কের জয়রামপুর কাঁঠালতলা এলাকায় ইজিবাইক, মোটরসাইকেল ও পাখিভ্যানের ত্রিমুখী সংঘর্ষে মিরাজ হোসেন (১৩) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় রাকিব হোসেন (১৪) নামে আরও এক কিশোর গুরুতর আহত হয়েছে।















