
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ট্রেজারার হলেন ড. বোরহান উদ্দিন
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) নতুন কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জৈব রসায়ন এবং আণবিক জীববিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. বোরহান উদ্দিন। শনিবার (৬ জুন) রাষ্ট্রপতির আদেশক্রমে সহকারী সচিব মো. সুলতান আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

















