
১৬ হাজার ইয়াবার সূত্র ধরে আরো ৪ মাদক কারবারি গ্রেপ্তার
রাজধানীতে ধারাবাহিক গোয়েন্দা অভিযানে যশোরভিত্তিক একটি সংঘবদ্ধ ইয়াবা পাচারকারী চক্রের আরও চার সদস্যকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় তাদের কাছ থেকে ১৪ হাজার ৫০০ পিস ইয়াবা, মাদক বিক্রির ১ লাখ ১০ হাজার টাকা, চারটি মোবাইল ফোন ও দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।



















