
মুন্সীগঞ্জ–২ আসনে আব্দুস সালামের বড় জয়, জামানত হারালেন ৩ প্রার্থী
দ্বিগুণেরও বেশি ভোটের ব্যবধানে বিজয়ী হয়ে বিএনপির দুর্গখ্যাত মুন্সীগঞ্জ–২ আসন পুনরুদ্ধার করেছেন বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট আব্দুস সালাম আজাদ। স্থানীয়দের মতে, এবারের নির্বাচনের ফলাফল এ আসনের দীর্ঘদিনের রাজনৈতিক ধারাবাহিকতাকেই পুনর্ব্যক্ত করেছে।























