হোম > সারা দেশ

টঙ্গীতে ড্রেনে পড়া সেই নারীর লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার, টঙ্গী

গাজীপুরের টঙ্গীতে ঢাকনাবিহীন ম্যানহোলে পড়ে নিখোঁজের ৩৬ ঘণ্টা পর ফারিয়া তাসনিম জ্যোতির লাশ উদ্ধার করেছে ফারার সার্ভিসের কর্মীরা। ‎ ‎

মঙ্গলবার সকাল সোয়া নয়টার দিকে ফারার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজ ওই নারীর সন্ধানে তৃতীয় দিনের মত টঙ্গীর গাজীপুরা টেকপাড়া বিলে অভিযান চালিয়ে তাঁর লাশ উদ্ধার করে। ‎

‎এর আগে গত রোববার রাতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় এসে ঢাকনাবিহীন ম্যানহোলে পড়ে নিখোঁজ হন জ্যোতি। তিনি চুয়াডাঙ্গা জেলার বাগানপাড়া থানার মৃত ওলিউল্লাহ আহম্মেদের মেয়ে। জ্যোতি রাজধানীর মিরপুর এলাকায় পরিবার নিয়ে বাস করতেন।

তিনি ‘মনি ট্রেড ইন্টারন্যাশনাল হেলথ’ নামক একটি কোম্পানিতে বিক্রয় প্রতিনিধি হিসেবে চাকরি করতেন। ‎টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. শাহিন আলম বলেন, মঙ্গলবার সকালে তৃতীয় দিনের মত লাশের সন্ধানে নেমে ডুবুরি দল টঙ্গীর গাজীপুর এলাকার টেকপাড়া বিল থেকে নারীর লাশ উদ্ধার করেছে।

লাশটি টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ‎ ‎টঙ্গী পূর্ব থানার ওসি মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, লাশটির সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হবে। পরে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

দেবিদ্বারে পাওনা টাকার জন্য ব্যবসায়ীকে হত্যার অভিযোগ

তজুমদ্দিনে স্কুল ফিডিংয়ের মালামালসহ ট্রলারডুবি

ফেলে যাওয়া ৩ লাখ টাকা মালিককে ফেরত দিয়ে দৃষ্টান্ত গড়লেন অটোচালক

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ২

খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

হরিজন সম্প্রদায়ের মা হারা কনের বিয়েতে গাজীপুরের ডিসি

সংঘর্ষে পায়ের গোড়ালি বিচ্ছিন্ন ছাত্র শিবির কর্মীর

শিক্ষা মন্ত্রীর উপজেলায় ৮৩ জন এসএসসি পরীক্ষার্থী অনুপস্থিত

পুলিশের পোশাক পরে একরাতে তিন বাড়িতে ডাকাতি

অস্ত্র হাতে হামলার ছবি ভাইরাল, প্রশাসন বলল শনাক্ত করা যায়নি