হোম > সারা দেশ > বরিশাল

আমতলীতে ট্রাক চাপায় দুই অটোরিকশা যাত্রী নিহত

উপজেলা প্রতিনিধি, আমতলী (বরগুনা)

বরগুনার আমতলীতে ট্রাক চাপায় মো. মিরাজুল ইসলাম মাসুম(৩৫) ও মো. বেল্লাল হোসেন (৩৮) নামে অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। তাদের মধ্যে মিরাজুল এর বাড়ি আমতলী উপজেলার সোনাখালী গ্রামে ও বেল্লালের বাড়ি পটুয়াখালী জেলার মহিপুর থানার মহিষডাঙ্গা গ্রামে।

মঙ্গলবার সন্ধা ৭ টার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের আমতলী ফায়ার সার্ভিস এর সামনে এ দূর্ঘটনা ঘটে ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে , মহিষকাটা বাজার থেকে একটি অটোরিকশা যাত্রী নিয়ে আমতলীর দিকে আসছিল । অটোরিকশাটি আমতলী ফায়ার সার্ভিস এর সামনে পৌঁছালে বিপরিদ দিক থেকে আসা একটি মালবাহী ট্রাক চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমরে মুচড়ে যায় । এ ঘটনায় পাঁচ যাত্রী গুরুতর আহত হন । আহতদের আমতলী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য মিরাজুল কে পটুয়াখালী ও বেল্লালকে বরিশাল মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করেন। দুজনই হাসপাতালে নেয়ার পথে মারা জান ।

চরফ্যাশনে দরিদ্রদের মাঝে ছাগল ও সেলাই মেশিন বিতরণ

২৫ মার্চ কালোরাতে আ.লীগের কোনো নেতাকে খুঁজে পাওয়া যায়নি: আলতাফ চৌধুরী

ফেলে রাখা কোরবানির চামড়া সংগ্রহে প্রশাসনের বিশেষ উদ্যোগ

কুয়াকাটায় পর্যটকদের জন্য ভয়ের কারণ কংক্রিটের ফাঁদ

জমি বিরোধের জেরে যুবককে হত্যা, গ্রেপ্তার ১

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অতিরিক্ত সচিব শামীমুজ্জামান

জিয়ানগরে পরকীয়ার জেরে শাশুড়িকে হত্যার অভিযোগ

আমরা আমাদের মতো করে এই দেশের উন্নয়ন করব: স্পিকার

আমার নাম ও ছবি ব্যবহার করে কেউ সুবিধা নিলে দায়ভার তার

গোপালগঞ্জের সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জনকে দাফন