হোম > সারা দেশ > বরিশাল

আধুনিক খামার ব্যবস্থাপনায় বাড়বে কর্মসংস্থান, সমৃদ্ধ হবে অর্থনীতি

চরফ্যাশনে আলোচনা সভায় বক্তারা

উপজেলা প্রতিনিধি, চরফ্যাশন (ভোলা)

বিজ্ঞানসম্মত উপায়ে গবাদিপশু পালন, উন্নত জাতের পশু উৎপাদন এবং খামারিদের যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনীতি শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন বক্তারা। ভোলার চরফ্যাশনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এই গুরুত্ব তুলে ধরা হয়।

বৃহস্পতিবার উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

সভায় বক্তারা বলেন, স্বনির্ভর বাংলাদেশ গড়তে প্রাণিসম্পদ খাতের সম্ভাবনা কাজে লাগানো জরুরি। এই খাতের টেকসই উন্নয়নের মাধ্যমে একদিকে বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি হবে, অন্যদিকে সাধারণ মানুষের জন্য নিরাপদ প্রাণিজ আমিষের জোগান নিশ্চিত করা সম্ভব হবে। এ জন্য খামারি পর্যায়ে আধুনিক প্রযুক্তি পৌঁছে দিতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার তাগিদ দেন তারা।

উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন নবাগত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রণজিৎ চন্দ্র দাস। মেরিন ফিশারিজ প্রকল্পের সাবেক কর্মকর্তা সায়দুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর মালতিয়া। বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সোহেল ও উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ মীর শরীফ হোসাইন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রাজন আলী। এ সময় খামারিদের উন্নয়নে প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের চলমান সেবা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সচিত্র প্রেজেন্টেশন উপস্থাপন করেন ভেটেরিনারি সার্জন লিখন কুমার শীল।

এর আগে, সকাল ১০টায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের শুরুতে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের করা হয়, যা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পাশাপাশি জনসচেতনতা ও পুষ্টি চাহিদা পূরণের অংশ হিসেবে প্রাণিসম্পদ উপসহকারী মিজানুর রহমানের তত্ত্বাবধানে চরফ্যাশন বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ডিম ও দুধ বিতরণ করা হয়।

কর্মসূচিতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় খামারি ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

বরিশালে নেশার টাকা না পেয়ে মাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর ভোলায় বাণিজ্য মেলার আবেদন নামঞ্জুর

আইসিইউ-সিসিইউ স্থাপনের আশ্বাসে ভোলায় অনশন ভাঙলেন যুবকেরা

দ্বিতীয়বারের মতো চরফ্যাশন উপজেলা জামায়াতের আমির মীর শরীফ

পালিয়ে যাওয়া কোনো নেতা ফিরে আসার ইতিহাস নেই, হাসিনাও ফিরবে না: অ্যাডভোকেট হেলাল

প্রেমের টানে ভারত থেকে গৌরনদীতে তরুণ, নোটারির মাধ্যমে বিয়ে

জয়নুল আবেদীন শিক্ষা বৃত্তির আওতায় বই ও শিক্ষা উপকরণ বিতরণ

অশান্তি সৃষ্টির চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না: মোশাররফ হোসেন এমপি

প্রধানমন্ত্রীর নাম ভাঙিয়ে ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

অভাবের সংসার থেকে ৩ কারখানার মালিক, এখন ২১৫ মানুষের কর্মসংস্থানের কারিগর