হোম > সারা দেশ > বরিশাল

বরিশালে নদীতে গোসলে নেমে মামা-ভাগনির মৃত্যু

স্টাফ রিপোর্টার, বরিশাল

বরিশালের হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের বাউশিয়া গ্রামে মেঘনার শাখা নদীতে গোসল করতে নেমে মামা ও ভাগনির মৃত্যু হয়েছে। এর মধ্যে পাঁচ বছরের মামা আব্দুল্লাহর লাশ উদ্ধার করা হলেও ছয় বছরের ভাগনির সাউদা আক্তারের সন্ধান মেলেনি।

মৃত আব্দুল্লাহ বাউশিয়া গ্রামের মো. মোক্তার বাঘার ছেলে এবং নিখোঁজ সাউদা আক্তার একই গ্রামের শামীম বয়াতীর মেয়ে। সম্পর্কে তারা আপন মামা ও ভাগনি। মঙ্গলবার দুপুরে ওই এলাকার অপু চৌধুরীর স’ মিল সংলগ্ন নদীতে ডুবে যায় তারা।

হিজলা উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের সাব-অফিসার আওলাদ হোসেন স্থানীয়দের বরাত দিয়ে জানান, দুপুর দেড়টার দিকে বাউশিয়া গ্রামের স’ মিল সংলগ্ন নদীতে গোসল করতে নামে মামা আব্দুল্লাহ ও ভাগনি সাউদা আক্তার। নদীর স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ হয় তারা। অনেক খোঁজাখুঁজির পর আব্দুল্লাহর লাশ উদ্ধার করা হলেও সাউদার সন্ধান মেলেনি। তিনি আরো জানান, বরিশালের ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে।

সিডরের ১৯ বছরেও নির্মাণ হয়নি টেকসই বেড়িবাঁধ, অরক্ষিত গণকবর

টুঙ্গিপাড়া থেকে পিরোজপুরে এসে বিএনপির দুই কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ

পিরোজপুরে ষষ্ঠ আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন

ঢাকায় চুরি হওয়া স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ভোলায় গ্রেপ্তার ১

প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে ফরচুন মিজানকে বরিশাল স্টেডিয়ামে অবাঞ্ছিত ঘোষণা

পিরোজপুরে এনসিপির মানববন্ধন

সুগন্ধা নদীর ভাঙন প্রতিরোধের দাবিতে মানববন্ধন

ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর আজ

বরিশালে নিষিদ্ধ আ.লীগের তৎপরতা ঠেকাতে শক্ত অবস্থানে পুলিশ

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার