হোম > সারা দেশ > চট্টগ্রাম

ওমানে গাড়ির ভেতরে মৃত্যু হওয়া ৪ ভাইয়ের লাশ দেশে এসেছে

স্টাফ রিপোর্টার

ওমানের দক্ষিণ আল বাতিনাহর মুলাদ্দা এলাকায় গাড়ির ভেতরে রহস্যজনক মৃত্যুবরণ করা চার প্রবাসী ভাইয়ের লাশ দেশে এসে পৌঁছেছে। মঙ্গলবার রাত ৮টা ১৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের লাশ এসে পৌঁছায়।

এ সময় বিমানবন্দরে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করেন সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী। অনাকাঙ্ক্ষিত এ ঘটনায় শোক প্রকাশের পাশাপাশি দ্রুত সময়ে লাশ দেশে আনার ব্যবস্থা করার জন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও দূতাবাসের প্রচেষ্টার প্রশংসা করেন তিনি।

এ সময় মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৩৫ হাজার টাকা করে লাশ পরিবহন ও দাফনের জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়। রাতে চার ভাইয়ের লাশ নেওয়া হবে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায়। বুধবার সকালে নামাজে জানাজা শেষে পারিবারিকভাবে তাদের দাফন করা হবে।

এর আগে, গত ১৩ মে রাতে ওমানের আল মুলাদ্দাহ এলাকায় গাড়ির এসির বিষাক্ত গ্যাসে শ্বাসরুদ্ধ হয়ে রাশেদুল ইসলাম, সাহেদুল ইসলাম, সিরাজুল ইসলাম ও শহিদুল ইসলাম নামে একই পরিবারের চার প্রবাসী ভাইয়ের মৃত্যু হয়। তাঁরা লালানগর ইউনিয়নের বন্দেরাজ পাড়া গ্রামের মৃত জামাল উদ্দিনের ছেলে।

এসআর

চট্টগ্রামে জাহাজে সহকর্মীর ছুরিকাঘাতে থাই নাগরিক নিহত

সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানো সাইবার অপরাধ

উখিয়ায় খেলতে গিয়ে পানিতে পড়ে রোহিঙ্গা শিশুর মৃত্যু

উখিয়ায় মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ

ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে সরাইলে বিক্ষোভ ও মানববন্ধন

ভারতীয় মিশনকর্মীর মৃত্যুর পর অস্বাভাবিক তৎপরতা, প্রশ্নের মুখে হাইকমিশনের ভূমিকা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ, দুর্ভোগে যাত্রীরা

জামায়াতে যোগ দেওয়ায় মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ককে বহিষ্কার

চাঁদপুরে প্রবাসীর বাড়িতে ডাকাতি

পাহাড় কাটার দায়ে এক জনকে ৬ মাসের কারাদণ্ড