হোম > সারা দেশ > চট্টগ্রাম

৬ কোটি টাকার মাদক ও অস্ত্র উদ্ধার, সেচ্ছাসেবক লীগ নেতাসহ আটক ৩

অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

ছবি: আমার দেশ।

কক্সবাজারের সীমান্ত জনপদ টেকনাফে যৌথবাহিনীর বিশেষ অভিযানে প্রায় ৬ কোটি টাকা মূল্যের নিষিদ্ধ মাদক ক্রিস্টাল মেথ (আইস), ইয়াবা, দেশীয় আগ্নেয়াস্ত্র ও তাজা গোলাসহ ৩ মাদক কারবারি আটক হয়েছেন।

অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর অংশ হিসেবে কোস্ট গার্ড, নৌবাহিনী ও পুলিশ যৌথভাবে এই অভিযান চালানো হয়।

কোস্ট গার্ড চট্টগ্রাম পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার সুমন আল মুকিত রোববার (২৫ জানুয়ারি) বিকালে এই তথ্য নিশ্চিত করেছেন।

কমান্ডার আল মুকিত জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৪ জানুয়ারি) সারাদিন টেকনাফ উপজেলার নাইট্যংপাড়া ও শাহপরীর দ্বীপ এলাকায় এই যৌথ অভিযান চালানো হয়।

অভিযানকালে ৬ কোটি ২৫ লাখ ৬০ হাজার টাকা মূল্যের এক কেজি ২৫০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস), ১২৬ পিস ইয়াবা, ১টি একনলা বন্দুক, ২টি ওয়াকিটকি সেট, ৪৭ রাউন্ড তাজা গোলা ও ৮টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। ওই সময় টেকনাফের 'সাংবাদিক মুখোশধারী' মাদক কারবারি আরাফাত সানি ও তার ২ সহযোগীকে আটক করা হয়।

কোস্ট গার্ড দাবি করছে, আটক আরাফাত সানি টেকনাফ উপজেলা সেচ্ছাসেবক লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং টেকনাফ পৌরসভার ১নং ওয়ার্ড সেচ্ছাসেবক লীগের সভাপতি।

জব্দ করা আলামত ও আটক ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয় বলেও দাবি করেন এই কর্মকর্তা।

কোস্ট গার্ড চট্টগ্রাম পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার সুমন আল মুকিত বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

আগামী দিনে সরকারি দল হবে জামায়াত: এটিএম মাছুম