হোম > সারা দেশ > চট্টগ্রাম

চাঁদপুরে ডাকাতিয়ায় দুই শিশু নিখোঁজ, একজনের লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি, চাঁদপুর

ছবি: আমার দেশ

চাঁদপুরের ডাকাতিয়া নদীতে গোসল করতে গিয়ে দুই শিশু নিখোঁজ হয়েছে। এদের মধ্যে একজনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

রোববার (১৯ এপ্রিল) বিকেলে চাঁদপুর সদর উপজেলার মমিনপুর এলাকায় এঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ।

লাশ উদ্ধারকৃত শিশুটি হলো ওই এলাকার মোহাম্মদ আলীর ছেলে মো. শাহাদাত (৫)। একই এলাকার মো. মাইনুদ্দিনের ছেলে মো. মাহমুদ (৭) এখনো নিখোঁজ রয়েছে।

স্থানীয়রা জানান, দুই শিশু নিখোঁজের প্রায় দেড় ঘণ্টা পর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে তারা শাহদাতকে উদ্ধার করে দ্রুত চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চাঁদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উপ-সহকারী পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ বলেন, নিখোঁজ শিশুটিকে উদ্ধারের জন্যে আজ সন্ধ্যা পর্যন্ত চেষ্টা করেছি। তার খোঁজে কাল আবার নদীতে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নামবে।

পটিয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

উচ্ছেদের এক সপ্তাহ পরেই পুরোনো রূপে ফিরল নিমসার বাজার

দেড় ঘণ্টার দুধের হাটে লাখ টাকার বেচাকেনা

ব্রাহ্মণবাড়িয়ার তিতাসে দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ

উন্নয়নের নামে হাজার কোটি টাকা লুটপাট

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে মাদার ভেসেলের জট

চট্টগ্রামে গণপরিবহনে ভাড়া নিয়ে নৈরাজ্য

লক্ষ্মীপুরে বিশেষ অভিযানে ২৪ ড্রাম অবৈধ ডিজেল উদ্ধার, গ্রেপ্তার ১

ড্রোন হামলায় নিহত জাহেদ, দেড় মাস পর সন্দ্বীপে—অশ্রুসিক্ত বিদায়

সিআরবিতে হাসপাতাল নির্মাণে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: রেলমন্ত্রী