হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে আ.লীগের দুর্বৃত্তায়ন ঠেকাতে সতর্ক অবস্থানে পুলিশ

চট্টগ্রাম ব্যুরো

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে নৈরাজ্য ও নাশকতা ঠেকাতে এবং অপপ্রচারের বিরুদ্ধে মাঠে নেমেছে ছাত্র-জনতা। একই সঙ্গে মহানগর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, জামায়াত ও এনসিপির নেতাকর্মীরাও মাঠে সক্রিয় রয়েছেন।

মঙ্গলবার সকাল থেকে ফ্যাসিবাদবিরোধী দলগুলোর নেতাকর্মীরা ৪১টি ওয়ার্ডের মোড়ে মোড়ে অবস্থান নিয়েছেন। একই সঙ্গে কড়া সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। বেলা সাড়ে ১১টা পর্যন্ত নিষিদ্ধ ছাত্রলীগ বা আওয়ামী লীগের কোনো মিছিলের খবর পাওয়া যায়নি। থানায় থানায় সতর্ক রয়েছে পুলিশ ও র‌্যাব। একই সঙ্গে সেনাবাহিনীও মোতায়েন করা হয়েছে।

এদিকে সোমবার বিকেলে মাঠে থাকার ঘোষণা দিয়েছে চট্টগ্রাম মহানগর বিএনপি। সে অনুযায়ী দলটি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মঙ্গলবার সকাল থেকে মাঠে নামেন।

সরেজমিনে দেখা যায়, নগরের টাইগারপাস, ২ নম্বর গেট, জিইসি মোড়, পলিটেকনিক, বায়েজিদ, বহদ্দারহাট, আগ্রাবাদসহ বিভিন্ন এলাকার অলিগলিতে সতর্ক রয়েছে সাধারণ ছাত্র-জনতা। তাদের সঙ্গে যোগ দিয়েছেন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা। পাশাপাশি জামায়াতে ইসলামী, ছাত্রশিবিরি, এনসিপি, যুবশক্তি, নারীশক্তি ও ছাত্রশক্তির নেতাকর্মীরাও সক্রিয় আছেন।

মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব জমির উদ্দিন নাহিদ বলেন, ‘আওয়ামী লীগ একটি নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন। তারা মিছিলের নামে জনগণের মনে যেই আতঙ্ক তৈরি করেছে, ত নিসন্দেহে নাশকতার পরিকল্পনা। জনগণকে সেই আতঙ্ক থেকে বাঁচাতে আমরা মাঠে সক্রিয় রয়েছি।’

মহানগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান জানান, ‘আমাদের কোনো কর্মসূচি নেই, তবে ৪১টি ওয়ার্ডে আমাদের নেতাকর্মীরা সতর্ক অবস্থানে রয়েছে। তারা আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করবে, কোনো দুষ্কৃতকারী যেন মাঠে নামতে না পারে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের জনসংযোগ কর্মকর্তা সহকারী পুলিশ কমিশনার আমিনুর রশিদ জানান, মোড়ে মোড়ে টহল জোরদার করা হয়েছে। আমাদের ফোর্সগুলো সতর্ক অবস্থানে রয়েছে। কেউ যেন কোনো ধরনের নাশকতা সৃষ্টি করতে না পারে। তবে এখন পর্যন্ত কোনো ঝটিকা মিছিল বা নাশকতার খবর পাওয়া যায়নি।

জেডএম

সরাইলে আ.লীগের ৪ নেতাকর্মীসহ ৮ জন গ্রেপ্তার

আ.লীগ ঠেকাতে আর্জেন্টিনা-ব্রাজিলের জার্সি পরে মাঠে স্বেচ্ছাসেবক দল

লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষ, কলেজছাত্রী নিহত

সংকট কাটিয়ে আলো ছড়াচ্ছে চট্টগ্রামের জাহাজ নির্মাণ শিল্প

বাঁশখালীতে সড়ক সংস্কারে ধীরগতি, দুর্ভোগে মানুষ

অধিকারবঞ্চিত মতলব উত্তরের চরাঞ্চলের মানুষ

আ.লীগ নেতা স্কুল কমিটির সভাপতি, এলাকায় ক্ষোভ

পুলিশের ব্যাখ্যা, এই ইমন সেই ইমন নয়

পরীক্ষায় দলীয় নেতাকর্মীরা গণহারে ফেল, স্থগিত হলো মৌখিক পরীক্ষা

আর্জেন্টিনার বিজয় মিছিলে ব্রাজিল সমর্থকদের ইট নিক্ষেপ, আহত ১