চট্টগ্রামের হালিশহরে আইব্লকের একটি বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন এমপি সাঈদ আল নোমান। মঙ্গলবার সকালে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ঘর নির্মাণ শুরু করতে নগদ এক লাখ টাকা অনুদান প্রদান করেন তিনি।
এছাড়াও ৫টি পরিবারের ১৮ সদস্যদের তিনবেলা খাবার ও বস্ত্রের ব্যবস্থা করেন তিনি। একইসাথে জেলা প্রশাসককে ফোন করে বসতঘরের জন্য টিনের ব্যবস্থাও করেন।
জানা যায়, মঙ্গলবার সকালে হালিশহরের আইব্লকে একটি পেশকার বাড়িতে ভয়াবহ আগুনের ঘটনা ঘটে। এতে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত ৫টি পরিবারের বসতঘর পুড়ে যায়। এতে আসবাবপত্রসহ অন্যান্য জিনিসপত্র পুড়ে নি:স্ব হয়ে পড়েন তারা। অবস্থা এমন দাঁড়ায় পরিবারগুলোর পুরুষ, নারী ও শিশুরা দুপুরে খাবার সংকটে পড়ার পাশাপাশি নিত্য প্রয়োজনীয় জিনিসের সংকটে পড়ে অনেকটা খোলা আকাশে চলে যেতে বাধ্য হন।
জেডএম