হোম > সারা দেশ > চট্টগ্রাম

নোয়াখালীতে অপারেশন ডেভিল হান্টে চেয়ারম্যানসহ আটক ৭

জেলা প্রতিনিধি, নোয়াখালী

নোয়াখালীর হাতিয়ায় অপারেশন ডেভিল হান্টে সাবেক ইউপি চেয়ারম্যানসহ সাতজনকে আটক করেছে যৌথবাহিনী। রোববার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

আটকরা হলেন- হাতিয়া উপজেলার চরঈশ্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন আজাদ, হাতিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বেলাল উদ্দিনের ছেলে সাদ্দাম হোসেন, ৩ নম্বর ওয়ার্ডের আব্দুস শহিদের ছেলে আবুল কালাম বিটু, নিঝুম দ্বীপ ইউনিয়নের আদর্শগ্রামের আলাউদ্দিনের ছেলে আজিম উদ্দিন, তমরুদ্দি ইউনিয়নের মহিন উদ্দিনের ছেলে সিরাজুল ইসলাম ওরফে রাকছান, হাজী আব্দুল কাইয়ুমের ছেলে আবদুল মাজেদ পলাশ ও আব্দুল জাহের।

হাতিয়া থানার ওসি একেএম আজমল হুদা বলেন, হাতিয়া উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালান নৌবাহিনী, কোস্টগার্ড, নৌ-পুলিশ ও পুলিশের সদস্যরা। অভিযানে সাতজনকে আটক করা হয়। এ সময় ধারালো ছুরি, কুড়াল ও তিনটি তলোয়ার উদ্ধার করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

আগামী দিনে সরকারি দল হবে জামায়াত: এটিএম মাছুম