হোম > সারা দেশ > চট্টগ্রাম

গভীর নলকূপের গর্তে পড়া শিশু মেজবাহ মারা গেছে

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

চট্টগ্রামের রাউজানে গভীর নলকূপের গর্তে পড়ে আটকে যাওয়া শিশু মুহাম্মদ মেজবাহ মারা গেছে।

বুধবার রাত ৮টা ১০ মিনিটের দিকে তাকে গর্ত থেকে উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, এলাকায় গৃহহীনদের জন্য সরকারিভাবে নির্মিত বসতঘরের কাছাকাছি সুপেয় পানির জন্য সরকারি খরচে একটি গভীর নলকূপ স্থাপন করা হয়।

টিলাভূমি হওয়ায় পানির উৎসের জন্য সেখানে গভীর গর্ত খনন করা হয়। তবে গর্তটি দীর্ঘদিন ধরে অনিরাপদ অবস্থায় থাকায় দুর্ঘটনাটি ঘটে বলে অভিযোগ স্থানীয়দের। খেলতে খেলতে শিশু মেজবাহ ওই গর্তে পড়ে যায়।

প্রত্যক্ষদর্শী তালেব বলেন, “শিশুটি গর্তে পড়ার পর আমরা তার কান্নার শব্দ শুনেছি। কিন্তু গর্তটি খুব গভীর হওয়ায় স্থানীয়ভাবে উদ্ধার করা সম্ভব হয়নি। পরে সে গর্তের আরও নিচে তলিয়ে যায়।”

রাজনৈতিক বক্তব্য পরিহারের শর্তে আমির হামজার মাহফিল

স্বামীর ইয়াবা বিক্রিতে বাধা দেওয়ায় মারধরের শিকার স্ত্রীর আত্মহত্যা

পটিয়ায় এনসিপির মশাল মিছিল

বাঁশখালীতে দুই যমজ সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা

হাসিনার ফেরার স্বপ্ন পূরণ হবে না, দেশ ঐক্যবদ্ধ: ধর্ম প্রতিমন্ত্রী

ওভারলোডেড ট্রাক চালালে এক কিলোমিটার সড়ক তৈরি করে দিতে হবে

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে আহত ১০

ওবায়দুল কাদেরের মামাতো ভাই-ভাতিজা গ্রেপ্তার

মাস্টার নজরুল ইসলামের মৃত্যুতে হামিদুর রহমান আযাদের শোক প্রকাশ

বর্তমান পরিস্থিতিতে জুলাই যোদ্ধারা চুপ করে বসে থাকবে না