হোম > সারা দেশ > চট্টগ্রাম

ব্রাহ্মণবাড়িয়ায় র‌্যাবের অভিযানে অস্ত্র ও কার্তুজসহ ককটেল উদ্ধার

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়া জেলা শহর থেকে দেশে তৈরি দুটি ওয়ান শুটারগান, শটগানের ১০ রাউন্ড কার্তুজ ও পাঁচটি ককটেল উদ্ধার করেছে র‍্যাব-৯। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে শহরের শিমরাইলকান্দি এলাকায় অভিযান চালিয়ে র‍্যাব-৯-এর ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের সদস্যরা এসব অস্ত্র উদ্ধার করেন। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

র‍্যাব-৯-এর (সিপিসি-১) ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডান মো. নূরনবী জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত সোয়া ১২টার দিকে শিমরাইলকান্দি এলাকায় অভিযান চালান র‍্যাব সদস্যরা। এ সময় শিমরাইলকান্দি দক্ষিণপাড়া এলাকায় একটি পরিত্যক্ত টিনশেড ঘর থেকে দেশে তৈরি দুটি ওয়ান শুটারগান, শটগানের ১০ রাউন্ড কার্তুজ ও পাঁচটি ককটেল উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, র‍্যাবের বোমা নিষ্ক্রিয় দল ককটেলগুলো নিষ্ক্রিয় করেছে। আর উদ্ধারকৃত অস্ত্র-কার্তুজ সদর মডেল থানায় জমা দেওয়া হয়েছে।

সিডিএ’র শর্ত ভঙ্গ করে কোরাল রীফের বহুতল ভবন

কৃষকদের স্বাবলম্বী করে তোলা গেলে দারিদ্র্য হ্রাস পাবে: কৃষিমন্ত্রী

বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় লবণশ্রমিকের মৃত্যু

চীনের ৭ লাখ নেবারহুডে জনগণের জন্য কমিউনিটি সার্ভিস

বন্ধুর জন্য ন্যাড়া হলেন ৯ বন্ধু

ফেনীতে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুতে ৩ চিকিৎসকের নামে মামলা

দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে : জ্বালানি প্রতিমন্ত্রী

রাঙ্গামাটিতে ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যা, দুই বোন গুলিবিদ্ধ

রামগঞ্জে ৯২ প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য

চার জাহাজে আসছে ১ লাখ ৪১ হাজার টন ডিজেল