হোম > সারা দেশ > চট্টগ্রাম

জীবিকার তাগিদে সংসারের হাল ধরেছিল আকাশ, বেপরোয়া বাস কেড়ে নিল প্রাণ

উপজেলা প্রতিনিধি, সীতাকুণ্ড (চট্টগ্রাম)

সীতাকুণ্ডে বেপরোয়া বাসের ধাক্কায় ইয়াছিন আরাফাত আকাশ (২০) নামে এক তরুণ অটোরিকশাচালক নিহত হয়েছেন। সোমবার ২২ জুন সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার দক্ষিণ বাইপাস এলাকায় ঢাকা-মেট্রো-ব-১৪-৯৯৬৭ নম্বরের সিডিএম পরিবহনের একটি বাস অটোরিকশাকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আকাশ উপজেলার সৈয়দপুর ইউনিয়নের মীরেরহাট এলাকার কালাচাঁন বাড়ির মো. ইব্রাহিমের জ্যেষ্ঠ পুত্র।

পারিবারিক সূত্রে জানা যায়, তিন ভাই ও এক বোনের মধ্যে আকাশ ছিল সবার বড়। পরিবারের অভাব-অনটনের কারণে অল্প বয়সেই পড়ালেখা ছেড়ে অটোরিকশা চালিয়ে সংসারের হাল ধরেছিল সে। প্রতিদিনের মতো সেদিনও জীবিকার তাগিদে বাড়ি থেকে বের হয়েছিল। কিন্তু সেই যাত্রাই তার শেষ যাত্রায় পরিণত হলো।

প্রত্যক্ষদর্শীরা জানান, দক্ষিণ বাইপাস এলাকায় অটোরিকশাটি ঘোরানোর সময় দ্রুতগতির বাসটি সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক আকাশ গুরুতর আহত হয়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে আকাশের অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। কিন্তু হাসপাতালে নেওয়ার পথেই অ্যাম্বুলেন্সে তার মৃত্যু হয়।

কুমিরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুল আফসার আমার দেশকে বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আহত অটোরিকশাচালককে উদ্ধার করে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে এবং চালককে আটক করা হয়েছে। এই ঘটনায় মামলা হয়েছে।”

বড় সাজ্জাদের সহযোগী সন্ত্রাসী ইমন গ্রেপ্তার

রামগঞ্জে স্কুলছাত্র হত্যা মামলায় অধ্যক্ষসহ গ্রেপ্তার ২

চোখের সামনে আগুন, তবু পৌঁছাতে পারে না ফায়ার সার্ভিস

মাটিরাঙ্গায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কুমিল্লায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল

রাঙামাটিতে নিজ ঘরে নারী খুন

৩২ কোটি টাকার কারেন্ট জালসহ ৬ জন আটক

চট্টগ্রাম বন্দরে ক্রেনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

নোবিপ্রবিতে শিক্ষামন্ত্রীর সামনে ছাত্রদল ও বৈষম্যবিরোধীদের হাতাহাতি

সব সার কারখানা সারা বছর চালু রাখার সিদ্ধান্ত