হোম > সারা দেশ > চট্টগ্রাম

রামগঞ্জে স্কুলছাত্র হত্যা মামলায় অধ্যক্ষসহ গ্রেপ্তার ২

উপজেলা প্রতিনিধি, রামগঞ্জ (লক্ষ্মীপুর)

গ্রেপ্তারকৃত ভারপ্রাপ্ত অধ্যক্ষ। ছবি: আমার দেশ

লক্ষ্মীপুরের রামগঞ্জে ফরিদ আহমদ ভূইয়া একাডেমীর ৮ম শ্রেণির ছাত্র চাঞ্চল্যকর মেহেদী হত্যা মামলায় আবাসিক হল সুপারসহ (পরবর্তীতে ভারপ্রাপ্ত সুপার) দুই সন্দেহভাজন আসামিকে গ্রেপ্তার করেছে রামগঞ্জ থানা। পুলিশ। সোমবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, মো. শরীফুল ইসলাম (৪৮), পিতা মৃত গোলাম কিবরিয়া, মাতা নুর মহল। তিনি ফরিদ আহম্মেদ ভূঁইয়া একাডেমি স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক ও আবাসিক হল সুপার হিসেবে কর্মরত ছিলেন (বর্তমানে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্বে) ।

তার স্থায়ী ঠিকানা পঞ্চগড় জেলার বোদা থানার ইসলামবাগ এলাকায় হলেও বর্তমানে রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নের উদয়পুর এলাকায় বসবাস করছেন। মামলার অপর আসামি হলো সাজিদুল ইসলাম মজুমদার ওরফে মাহি (১৯), পিতা মো. মাসুদুল ইসলাম মজুমদার, মাতা সুফিয়া বেগম। তার বাড়ি রামগঞ্জ উপজেলার ভাটরা ইউনিয়নের দক্ষিণ ভাটরা গ্রামে।

রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, মামলার এজাহারভুক্ত সন্দেহভাজন আসামি হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তীকালে যথাযথ পুলিশ স্কর্টের মাধ্যমে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

এমএইচ

বড় সাজ্জাদের সহযোগী সন্ত্রাসী ইমন গ্রেপ্তার

জীবিকার তাগিদে সংসারের হাল ধরেছিল আকাশ, বেপরোয়া বাস কেড়ে নিল প্রাণ

চোখের সামনে আগুন, তবু পৌঁছাতে পারে না ফায়ার সার্ভিস

মাটিরাঙ্গায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কুমিল্লায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল

রাঙামাটিতে নিজ ঘরে নারী খুন

৩২ কোটি টাকার কারেন্ট জালসহ ৬ জন আটক

চট্টগ্রাম বন্দরে ক্রেনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

নোবিপ্রবিতে শিক্ষামন্ত্রীর সামনে ছাত্রদল ও বৈষম্যবিরোধীদের হাতাহাতি

সব সার কারখানা সারা বছর চালু রাখার সিদ্ধান্ত