হোম > সারা দেশ > চট্টগ্রাম

কালভার্ট নির্মাণকাজে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

কক্সবাজার শহরতলির দরিয়ানগর এলাকায় নির্মাণাধীন একটি কালভার্টে কাজ করার সময় মাটিধসে চাপা পড়ে দুই নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরো অন্তত একজন শ্রমিক আহত হয়েছেন।

বৃহস্পতিবার (০৪ জুন) বেলা সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহত দুই শ্রমিক হলেন মো. ইলিয়াছ ও রাকিব। তাঁদের বাড়ি চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলায়।

কালভার্ট নির্মাণকাজের ঠিকাদারি প্রতিষ্ঠান লাকি এন্টারপ্রাইজের ব্যবস্থাপক আব্দুর রহমান মজুমদার সাংবাদিকদের জানান, সকালে দরিয়ানগর এলাকায় চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের বিশেষায়িত আউটার ক্যাম্পাস ও গবেষণা কেন্দ্রে যাওয়ার সড়কের একটি কালভার্ট নির্মাণকাজ চলছিল।

তাঁর ভাষায়, কালভার্টের বেইজ কাটার সময় হঠাৎ মাটি ধসে পড়ে। এতে তিনজন শ্রমিক মাটির নিচে চাপা পড়ে। পরে ঘটনাস্থলে থাকা অন্য শ্রমিকরা দ্রুত মাটি সরিয়ে তাদের উদ্ধার করেন। উদ্ধারের পর তাদের কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক ইলিয়াছ ও রাকিবকে মৃত ঘোষণা করেন। আহত অপর শ্রমিক এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

কক্সবাজার সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) হিমেল রায় জানান, নিহতরা একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের শ্রমিক হিসেবে কালভার্ট নির্মাণকাজে নিয়োজিত ছিলেন। কাজ করার সময় মাটিচাপা পড়ে তাদের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

উদ্ধারের পর মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. সুবক্তগীন মোহাম্মদ সোহেল বলেন, মাটিচাপা পড়ে গুরুতর আহত অবস্থায় তিনজনকে হাসপাতালে আনা হয়। এদের মধ্যে দুই শ্রমিক হাসপাতালে আনার আগেই মারা যান। তাদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

তিনি জানান, পুলিশ চাইলে মরদেহের ময়নাতদন্ত করা হবে।

পুলিশ বলছে, দুর্ঘটনার কারণ ও নির্মাণকাজে নিরাপত্তা ব্যবস্থা যথাযথ ছিল কিনা সে বিষয়েও খোঁজ নেয়া হচ্ছে।

ঈদগাঁওতে বালু উত্তোলনের গর্তে পড়ে শিশুর মৃত্যু

পুশইন ঠেকাতে বেনাপোলে বিজিবির টহল জোরদার

এনসিপি নেতা আনোয়ার হোসেনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

ফেনীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

নবীনগরে জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিক্ষক তাজুল ইসলামের ইন্তেকাল

মতলবে ৫ জুন এনসিপির জনসভা, প্রধান অতিথি নাসীরুদ্দীন, প্রধান বক্তা সারজিস

গণহত্যার দায়ে জামায়াত-আ.লীগ একই সূত্রে গাঁথা: মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী

কুমিল্লায় শিশুর শ্লীলতাহানি, সালিশে ৫ লাখ টাকায় রফাদফার চেষ্টা

ভূমিসংক্রান্ত সমস্যা সমাধানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

এতিম ও দুস্থদের স্বাবলম্বী করার কার্যক্রমে ধীরগতি