হোম > সারা দেশ > চট্টগ্রাম

বাঁশের ভেলায় ঝুঁকিপূর্ণ পারাপার, ব্রিজের দাবি এলাকাবাসীর

উপজেলা প্রতিনিধি, লামা (বান্দরবান)

কয়েক দিনের ভারী বৃষ্টিতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে উপচে গেছে বান্দরবান জেলার লামা উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের ওপর দিয়ে প্রবাহিত লামা খালটি। এতে চরম দুর্ভোগে পড়েছেন এই খালের লাগোয়া পশ্চিম গাজীপাড়া ও দক্ষিণ মুসলিম পাড়ার বাসিন্দারা। অচলাবস্থা সৃষ্টি হয়েছে এই দুই পাড়ার মানুষের স্বাভাবিক জীবনযাত্রা।

প্রতি বছর বর্ষা মৌসুম এলেই এ অবস্থা সৃষ্টি হয়। বিকল্প ব্যবস্থা না থাকায় জীবনের ঝুঁকি নিয়েই বাঁশের তৈরি ভেলায় চড়ে খাল পার হতে হয় এলাকাবাসীসহ বিদ্যালয়ের ছোট ছোট শিক্ষার্থীদের। প্রবল স্রোতের সময় ভেলায় করে পার হতে গিয়ে প্রায়ই দুর্ঘটনার কবলে পড়েন তারা।

এ অবস্থায় চরম দুর্ভোগ থেকে রক্ষায় ওই খালের ওপর ব্রিজ নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয় গ্রামবাসীসহ শিক্ষার্থীরা।

ফরিদগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

চট্টগ্রামে দুদকের মামলায় ৪ ব্যাংক কর্মকর্তার দণ্ড, একজনের যাবজ্জীবন

দুবাইয়ে মিসাইল হামলায় নিহত শাহ আলমের পরিবারের পাশে হাজী জসিম এমপি

চৌদ্দগ্রামে দফায় দফায় সংঘর্ষ, অগ্নিসংযোগ ও লুটপাট

কুমিল্লায় রয়েল কোচের তিন বাসে আগুন

মিরসরাইয়ে বলিখেলায় যৌথ চ্যাম্পিয়ন বাঘা শরীফ-মোশাররফ

ফুটওভার ব্রিজের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

ইটভাটার মাটি কাটা গর্তে পড়ে প্রাণ গেল দুই শিশুর

অপারেশন শেষে পলাতক চিকিৎসক, অ্যাম্বুলেন্সে প্রসূতির মৃত্যু

মালয়েশিয়া থেকে ৩৪ হাজার মেট্রিক টন ডিজেলবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে