হোম > সারা দেশ > চট্টগ্রাম

জেলা প্রশাসকের নির্দেশে রামগতিতে ৮ অবৈধ ইটভাটা ধ্বংস

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরের রামগতিতে তিনদিনে ৮টি অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করেছে প্রশাসন। উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। এসময় জরিমানাসহ ইটভাটা ধ্বংস করেছে তারা।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. জসিম উদ্দিন।

তিনি বলেন, জেলা প্রশাসকের নির্দেশে লক্ষ্মীপুরের রামগতিতে অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রমমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় ৮টি অবৈধ ইটভাটা ধ্বংস করা হয়।

এদিন রামগতির মেসার্স সিরাজ ব্রিকসে অভিযান চালিয়ে সাড়ে ৩লাখ ও বিসমিল্লাহ ব্রিকসের দুই লাখ কাঁচা ইট বিনষ্ট করা হয়।

এছাড়া বুধবারের ভাই ভাই ব্রিকসের দুই লাখ, মদিনা ব্রিকসের ৫ লাখ কাঁচা ইট ধ্বংস করা হয়। এছাড়া মোস্তাফিজ সুমন মাহবুব ব্রিকসের ৪ লাখ কাঁচা ইট বিনষ্ট এবং ৫ লক্ষ টাকা জরিমানা করে প্রশাসন।

অন্যদিকে মঙ্গলবার মেসার্স আদর্শ ব্রিকসের দেড় লাখ, এসকে ব্রিকসের ৫০ হাজার, ফাইভস্টার ব্রিকসের তিন লাখ ইট বিনষ্ট করা হয়।

অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেটবৃন্দ।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানা যায়।

রাজনৈতিক বক্তব্য পরিহারের শর্তে আমির হামজার মাহফিল

স্বামীর ইয়াবা বিক্রিতে বাধা দেওয়ায় মারধরের শিকার স্ত্রীর আত্মহত্যা

পটিয়ায় এনসিপির মশাল মিছিল

বাঁশখালীতে দুই যমজ সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা

হাসিনার ফেরার স্বপ্ন পূরণ হবে না, দেশ ঐক্যবদ্ধ: ধর্ম প্রতিমন্ত্রী

ওভারলোডেড ট্রাক চালালে এক কিলোমিটার সড়ক তৈরি করে দিতে হবে

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে আহত ১০

ওবায়দুল কাদেরের মামাতো ভাই-ভাতিজা গ্রেপ্তার

মাস্টার নজরুল ইসলামের মৃত্যুতে হামিদুর রহমান আযাদের শোক প্রকাশ

বর্তমান পরিস্থিতিতে জুলাই যোদ্ধারা চুপ করে বসে থাকবে না