হোম > সারা দেশ > চট্টগ্রাম

দুই বছরেও কর্ণফুলীর দখলদারদের তালিকা দিতে পারেনি প্রশাসন

ফের দুই সপ্তাহ সময় দিয়েছে হাইকোট

চট্টগ্রাম ব্যুরো

কর্ণফুলী নদী

আদালতের নির্দেশের দুই বছর পেরিয়ে গেলেও কর্ণফুলী নদীর অবৈধ দখলদারদের তালিকা ও সীমানা জরিপ প্রতিবেদন জমা দিতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ অবস্থায় নদীর দক্ষিণ ও পূর্ব পাশের সীমানা জরিপ করে দখলদারদের তালিকা ও প্রতিবেদন দাখিল করতে ফের দুই সপ্তাহ সময় দিয়েছে হাইকোর্ট।

রোববার বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি আজিজ আহমেদ ভূঁইয়ার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।

কর্ণফুলী নদী রক্ষায় হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি)-এর দায়ের করা জনস্বার্থের মামলায় ২০২৩ সালের ১৪ নভেম্বর রুল জারির পাশাপাশি নদীর দক্ষিণ ও পূর্ব পাশের সীমানা জরিপের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। একইসঙ্গে জরিপের মাধ্যমে অবৈধ দখলদারদের তালিকা ও প্রতিবেদন তৈরি করে তিন মাসের মধ্যে আদালতে জমা দিতে বলা হয়। জরিপ অনুযায়ী নদী রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনাও দেয় আদালত।

কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও প্রতিবেদন জমা না পড়ায় আদালতের দ্বারস্থ হয় এইচআরপিবি। সংগঠনটির পক্ষ থেকে করা আবেদনের শুনানি শেষে আদালত নতুন করে দুই সপ্তাহ সময় দেয়।

শুনানিতে এইচআরপিবির পক্ষে সিনিয়র আইনজীবী মনজিল মোরসেদ বলেন, ২০২৩ সালে কর্ণফুলী নদীর সীমানা জরিপ করে অবৈধ দখলদারদের তালিকা ও প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু এখন পর্যন্ত তা আদালতে জমা দেওয়া হয়নি। ফলে নদীর দখল ও দূষণ অব্যাহত রয়েছে। এর মারাত্মক প্রভাব পড়ছে চট্টগ্রামের বাসিন্দাদের ওপর।

মামলায় এইচআরপিবির পক্ষে পিটিশনটি দায়ের করেন অ্যাডভোকেট মোহাম্মদ সারওয়ার আহাদ চৌধুরী। বিবাদী করা হয়েছে পরিকল্পনা, নৌপরিবহন, পরিবেশ ও পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানসহ মোট ১৯ জনকে।

বাদীপক্ষে সিনিয়র আইনজীবী মনজিল মোরসেদকে সহযোগিতা করেন অ্যাডভোকেট সঞ্জয় মণ্ডল। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) শিহাব উদ্দিন খান।

চট্টগ্রামে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

চকরিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বর্ষীয়ান তিন আলেমকে সংবর্ধনা

চার ঘণ্টা পর ব্রাহ্মণবাড়িয়ায় রেল ও সড়ক অবরোধ প্রত্যাহার

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ককটেল বিস্ফোরণ, আহত ১৫

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছোট কমলদহ যেন মৃত্যুফাঁদ: এক দিনে প্রাণ গেল দুজনের

ট্রাক আটকে কারাগারে জাতীয় পুরস্কারপ্রাপ্ত কৃষক, হদিস নেই ২০ টন সারের

পুলিশের হ্যান্ডকাফসহ পালিয়েছে মাদক কারবারি

কক্সবাজার সাংবাদিক কল্যাণ সমিতির দায়িত্বে আশেক-আ. রহমান

শপথ নিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের নবনির্বাচিত আমির