হোম > সারা দেশ > চট্টগ্রাম

এস আলমের লোকজনও এখন নমিনেশন পাচ্ছে: কর্নেল অলি

চট্টগ্রাম ব্যুরো

লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি ড. কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম বলেছেন, ‘হাসিনা বাংলাদেশকে শেষ করে দিয়ে গেছে। কিন্তু বাংলাদেশের রাজনীতিতে এখনো হাসিনার লোকজন সক্রিয়। কেউ এস আলমের মাধ্যমে, কেউ অন্যভাবে। ইদানীং শুনছি, এস আলমের লোকজনকেও নমিনেশন দেওয়া হচ্ছে। এটা আমার কথা না, জনগণের কথা। আমিও তাদের সঙ্গে একমত।’

গত বুধবার রাতে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের দ্বিবার্ষিক সম্মেলনে বরমা কলেজ মাঠে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রবীণ এ রাজনীতিবিদ বলেন, হাসিনা বাংলাদেশে কিছুই রাখেনি। ১৩৪ বিলিয়ন ডলার লুট করে নিয়ে গেছে। এ টাকা যদি বাংলাদেশে থাকত, তাহলে দেশ আজ পৃথিবীর অন্যতম ধনী দেশ হিসেবে পরিচিতি লাভ করতে। কিছুই রাখেনি। সব নিয়ে গেছে হাসিনা।

ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ করে অলি আহমদ বলেন, আপনি হেলাফেলা করে দেশ পরিচালনা করলে হবে না। লটারি মন্ত্রীদের নিয়ে আপনি দেশ চালাতে পারবেন না। এ রকম লটারি মন্ত্রী দিয়ে একটা দেশ পরিচালনা করা যায়, তা আমার ৬০ বছরের জীবনে শুনি নাই।

অলি বলেন, ‘দেশের অবস্থা ভালো না। রক্তপাত হচ্ছে। বিএনপির নমিনেশন নিয়েও গোলাগুলি হয়েছে, মারামারি হয়েছে। সমগ্র বাংলাদেশ একটা অশান্ত পরিবেশের মধ্যে আছে। বিভিন্ন কারণে এই অশান্ত পরিবেশ। চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখল, তদবির ইত্যাদি নানামাত্রিক সমস্যায় মানুষ এখন কাহিল। এগুলো সমাধান হওয়া দরকার। গরিবদের ওপর জুলুম করা চলবে না। সরকারের দায়িত্ব এগুলোর সমাধান করা।’

সভায় সভাপতিত্ব করেন গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল চন্দনাইশ উপজেলার সভাপতি জসিম উদ্দীন। সাধারণ সম্পাদক মোরশেদ এবং সাংগঠনিক সম্পাদক মফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সভাপতি এম এয়াকুব আলী।

সংবিধান সংস্কার পরিষদের শপথ নিতে সরকারি দলকে বাধ্য করা হবে: সিফাত

নতুন করে উখিয়ায় আশ্রয় নিয়েছে ১০ রোহিঙ্গা অনুপ্রবেশকারী

পায়ে শিকল পরা ঢাবির সাবেক ছাত্রী উদ্ধার, পরিবারের দাবি মানসিক রোগী

ফরিদগঞ্জে সহপাঠীর শ্লীলতাহানির শিকার কলেজছাত্রী

‎রায়পুরে মেঘনা পাড়ে বিনোদনপ্রেমীদের ঢল

সাতকানিয়া প্রেসক্লাবের সভাপতি হলেন আমার দেশের বাবর

স্মার্টফোন ছেড়ে বাটন ফোন ব্যবহারের আহ্বান জানালেন সন্দ্বীপের এমপি

মানুষের জীবনের মূল্য কি মাত্র এক লাখ? কুমিল্লায় ক্ষোভ

ট্রেন-বাসের সংঘর্ষের ২৪ ঘণ্টা পার হলেও ধরাছোঁয়ার বাইরে দুই গেটম্যান

রামগঞ্জে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় নিহত ১