হোম > সারা দেশ > চট্টগ্রাম

উখিয়ায় গভীর রাতে পাহাড় কাটার সময় ডাম্পার জব্দ

উপজেলা প্রতিনিধি, উখিয়া (কক্সবাজার)

ছবি: আমার দেশ

কক্সবাজারের উখিয়া ও রাজারকুল রেঞ্জের যৌথ অভিযানে পাহাড় কাটার সময় একটি ডাম্পার গাড়ি জব্দ করেছে বন বিভাগ।

গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে রাজারকুল রেঞ্জের আপাররুজু বিটের থোয়াইংগাকাটা নামক এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে পাহাড় কাটার কাজে ব্যবহৃত একটি ডাম্পার গাড়ি জব্দ করা হলেও গাড়ির চালক কৌশলে পালিয়ে যান। জব্দকৃত গাড়িটির কোনো বৈধ কাগজ না থাকায় তাৎক্ষণিকভাবে মালিককে শনাক্ত করা সম্ভব হয়নি।

বন বিভাগ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে পাহাড় কাটার অভিযোগ পাওয়া যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া ও রাজারকুল রেঞ্জের বনকর্মীরা যৌথভাবে অভিযান চালান। অভিযান টের পেয়ে পাহাড় কাটার কাজে জড়িতরা পালিয়ে গেলেও ডাম্পার জব্দ করতে সক্ষম হয় বন বিভাগ।

এ বিষয়ে উখিয়া রেঞ্জ কর্মকর্তা শাহিনুর ইসলাম বলেন, বনভূমি ও পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে বন বিভাগ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। পাহাড় কাটা সম্পূর্ণ নিষিদ্ধ। এ ঘটনায় বন আইনে মামলা প্রক্রিয়াধীন।

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

আগামী দিনে সরকারি দল হবে জামায়াত: এটিএম মাছুম