হোম > সারা দেশ > চট্টগ্রাম

জনগণের দুঃখ-কষ্ট দূর করতে কাজ করতে চাই: শাহজাহান

উপজেলা প্রতিনিধি, হাইমচর (চাঁদপুর)

বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য প্রার্থী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও জেলা সেক্রেটারি অ্যাডভোকেট শাহজাহান মিয়া হাইমচর উপজেলায় দিনব্যাপী ব্যাপক গণসংযোগ করেছেন।

রোববার (৭ ডিসেম্বর) তিনি হাইমচরের তেলির মোড়সহ বিভিন্ন এলাকায় ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দাঁড়িপাল্লা মার্কায় ভোট প্রার্থনা করেন।

গণসংযোগ-কালে শাহজাহান মিয়া বলেন, হাইমচরের মানুষের ভালোবাসা আমাকে অনুপ্রাণিত করছে। জনগণের দুঃখ-কষ্ট দূর করতে এবং এলাকার উন্নয়নে আমি কাজ করতে চাই।” তিনি আগামী নির্বাচনকে জন-আকাঙ্ক্ষা প্রকাশের সুযোগ হিসেবে উল্লেখ করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারি মো. জসিম উদ্দিন বাহার সহ স্থানীয় ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ। স্থানীয় জনগণ দাঁড়িপাল্লার প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে প্রচারণায় অংশগ্রহণের আশ্বাস দেন।

ফ্যানে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ঈদগাঁওয়ে খাল থেকে যুবকের লাশ উদ্ধার

হেফাজত আমিরের সঙ্গে আসিফের সাক্ষাৎ, আলোচনা হলো যে বিষয়ে

বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই মারা গেলেন অপর বন্ধু

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন রানু

সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু

মিয়ানমারে পাচারের সময় সিমেন্টবোঝাই বোটসহ আটক ১১

আইনজীবী আলিফ হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

জ্বালানিবাহী আরো দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরে

দ্বিতীয় বিয়ের পথে প্রথম স্ত্রীর কবর জিয়ারত, কান্নায় ভেঙে পড়লেন স্বামী