হোম > সারা দেশ > চট্টগ্রাম

কুমিল্লায় ২ কোটি টাকার অবৈধ ভারতীয় মালামাল জব্দ

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা জেলার রসুলপুর রেলওয়ে ষ্টেশন থেকে দুই কোটি টাকা মূল্যের বিভিন্ন প্রকার অবৈধ ভারতীয় মালামাল জব্দ করে কুমিল্লা ব্যাটালিয়ন ১০ বিজিবি । কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) অধিনায়ক কর্নেল মীর আলী এজাজ অবৈধ ভারতীয় মালামাল আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি সূত্রে জানা যায়, কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) নিজস্ব দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধসহ আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি যৌথ অভিযান পরিচালনা করে । গত ৩১ ডিসেম্বর রাত সাতটায় সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাফিদ খানের উপস্থিতিতে ব্যাটালিয়নের এ্যাডজুটেন্টের নেতৃত্বে বিজিবি ও পুলিশ সদস্যের সমন্বয়ে একটি বিশেষ টাস্কফোর্স দল গঠন করা হয়।

উক্ত টাস্কফোর্স গতরাত সাড়ে সাতটায় কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলাধীন রসুলপুর রেলওয়ে ষ্টেশনে চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনে এ অভিযান পরিচালনা করে। অভিযানে ১কোটি ৮৬ লাখ ৬৮ হাজার ৬৭০ টাকা মূল্যের বিভিন্ন প্রকার বাজি, কসমেটিক্স সামগ্রী, শাড়ি, বাসমতি চাউল এবং ফুচকা মালিক বিহীন অবস্থায় আটক করা হয়।

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) অধিনায়ক কর্নেল মীর আলী এজাজ বলেন, আটককৃত চোরাচালানী মালামালসমূহ বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। চোরাচালান বন্ধে এ ধরনের অভিযান চলমান থাকবে ।

উৎসবে নিত্যপণ্যের দাম কমানোর ব্যাতিক্রমি উদ্যগ

চাঁদপুরে স্ত্রীর ছবি বুকে ধরে স্বামীর আত্মহত্যা

গাইবান্ধায় শিবির নেতা হত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ

মিয়ানমারে সিমেন্ট পাচারের সময় বোটসহ আটক ২১

লালমাইয়ে ফোন করে ডেকে নিয়ে যুবককে খুন

চট্টগ্রামে ডা. রবিউল হোসেনের ইন্তেকাল

ইতালিতে একই পরিবারের তিন বাংলাদেশি খুন, প্রবাসী বন্ধুর বিরুদ্ধে হত্যার অভিযোগ

ফেনীতে ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে যুবলীগ কর্মী হত্যার অভিযোগ

দুর্নীতি-সন্ত্রাসের সঙ্গে আমার দেশ আপস করবে না: মাহমুদুর রহমান

ঘুরতে এসে ইনানী সৈকতে যুবক নিখোঁজ