হোম > সারা দেশ > ঢাকা

সচ্ছলদের নামে বরাদ্দ, ৩৪ ঘরের ১৮টিই তালাবদ্ধ

টঙ্গীবাড়ীতে আশ্রয়ণ প্রকল্পে ঠাঁই হয়নি ভূমিহীনদের

টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার বেতকা ইউনিয়নে সরকারি আশ্রয়ণ প্রকল্পের ঘর বরাদ্দে ব্যাপক অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। প্রকৃত ভূমিহীনদের বঞ্চিত করে সচ্ছল ব্যক্তিদের ঘর বরাদ্দ দেওয়ায় প্রকল্পের ৩৪টি ঘরের মধ্যে ১৮টিই এখন তালাবদ্ধ অবস্থায় পড়ে রয়েছে।

গত ৩ নভেম্বর বেতকা ইউনিয়নের দীপাডাঁ ও দক্ষিণ রায়পুরা এলাকায় সরেজমিনে গিয়ে এই চিত্র দেখা যায়। দীপাডাঁ আশ্রয়ণ প্রকল্পের ছয়টি ঘরের মধ্যে মাত্র তিনটিতে পরিবার বসবাস করছে, বাকি তিনটি ঘর সম্পূর্ণ তালাবদ্ধ। অন্যদিকে, দক্ষিণ রায়পুরা এলাকায় নির্মিত ২৮টি ঘরের মধ্যে ১৫টি ঘরই তালাবদ্ধ পাওয়া যায়। মাত্র ১৩টি ঘরে উপকারভোগীরা সপরিবারে থাকছেন। তালাবদ্ধ ঘরগুলোর কয়েকটিতে স্থানীয়রা কাঠ ও লাকড়ি মজুত করে রেখেছেন, বাকি ঘরগুলো একেবারেই খালি পড়ে আছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে উপকারভোগী নির্বাচনের ক্ষেত্রে সরকারি নির্দেশনাবলী যথাযথভাবে যাচাই-বাছাই করা হয়নি। রাজনৈতিক প্রভাব ও স্বজনপ্রীতির মাধ্যমে এমন ব্যক্তিদের ঘর দেওয়া হয়েছে, যাদের নিজস্ব জমি, বাড়িঘর এবং ভালো আর্থিক সামর্থ্য রয়েছে। অথচ এই ইউনিয়নেই অনেক প্রকৃত ভূমিহীন, গৃহহীন ও অসচ্ছল পরিবার তীব্র আবাসন সংকটে ভুগলেও কোনো ঘর পায়নি। আর্থিক সচ্ছলতার কারণে বরাদ্দপ্রাপ্তরা এসব ঘরে থাকছেন না, যার ফলে সরকারি বিপুল ব্যয়ে নির্মিত ঘরগুলো দীর্ঘদিন ধরে অব্যবহৃত পড়ে থেকে নষ্ট হচ্ছে।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন স্থানীয় বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘যাদের থাকার জায়গা নেই, তারা ঘর পায়নি। আর যাদের সব আছে, তারা ঘর পেয়ে তালা মেরে রেখেছে।’ এই অনিয়মের সুষ্ঠু তদন্ত করে সচ্ছলদের নামে দেওয়া বরাদ্দ বাতিল এবং প্রকৃত গৃহহীনদের পুনর্বাসনের জোর দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে জানতে বেতকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুকুনুজ্জামানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে টঙ্গীবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিমা আঞ্জুম সোহানিয়া জানান, ‘আশ্রয়ণ প্রকল্পের ঘর তালাবদ্ধ থাকা বা সচ্ছলদের বরাদ্দের বিষয়ে এখন পর্যন্ত লিখিত কোনো অভিযোগ আমাদের কাছে আসেনি। সুনির্দিষ্ট অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

যুক্তরাষ্ট্রের স্টেট সিনেটে জয় বাজিতপুরের সন্তানের

নরসিংদীতে চাঁদা না পেয়ে ট্রান্সপোর্ট ব্যবসায়ীকে গুলি

গাজীপুর সাফারি পার্কে জন্ম নিয়েছে নীলগাইয়ের চার শাবক

ক্লাসরুমে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে ছাড়পত্র

মুন্সীগঞ্জে প্রতিপক্ষের কোপে দিনমজুর খুন

মানিকগঞ্জে হত্যা মামলায় ৫ আসামির মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন

ধামইরহাটে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থীর মৃত্যু

টঙ্গীতে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ

কালিয়াকৈরে বহিরাগতদের সনাক্ত করতে বাড়ি বাড়ি তল্লাশি

শ্রমিক আন্দোলন ঘিরে ফতুল্লা শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার