হোম > সারা দেশ > ঢাকা

দেশ গঠনে একসঙ্গে কাজ করার আহ্বান তারেক রহমানের

স্টাফ রিপোর্টার

ছবি: আমার দেশ।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অনেক কথা হয়েছে—এবার সব কথা বন্ধ করে দেশ গঠনে কাজে নামতে হবে। এসময় তিনি সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে দেশ পুনর্গঠনের কথা বলেন ।

সোমবার রাজধানীর বাসাবো খেলার মাঠে ঢাকা–৯ আসনের বিএনপি প্রার্থী হাবিবুর রশিদ হাবিবের পক্ষে বাসাবো তরুণ সংঘ মাঠে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

তারেক রহমান বলেন, আগামী ১২ তারিখের ভোটে বিএনপি নির্বাচিত হলে পরদিনই অর্থাৎ ১৩ তারিখ থেকে ঢাকা–৯ আসনে উন্নয়ন কার্যক্রম শুরু করা হবে। তিনি জানান, এ এলাকায় একটি খেলার মাঠ নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি স্বাস্থ্যসেবার জন্য হাসপাতালের ব্যবস্থা, রাস্তাঘাট নির্মাণ এবং জলাবদ্ধতা নিরসনের কাজেও হাত দেবে বিএনপি।

এলাকার অবকাঠামো উন্নয়নের প্রসঙ্গে বিএনপির চেয়ারপারসন বলেন, ঢাকা–৯ আসনে যেসব বাঁশের সেতু রয়েছে, সেগুলো পাকা করার উদ্যোগ নেওয়া হবে।

দুর্নীতি দমন প্রসঙ্গে তারেক রহমান বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার শাসনামলে দুর্নীতি দমন কমিশন গঠন করেছিলেন এবং প্রতিষ্ঠানটিকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিয়েছিলেন। সে কারণে দেশের দুর্নীতি দমন করতে বিএনপির অভিজ্ঞতা রয়েছে। তার মতে, দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে পারবে একমাত্র বিএনপি।

বক্তব্যে তিনি বেগম খালেদা জিয়ার উন্নয়নমুখী দৃষ্টিভঙ্গি ও আপসহীন নেতৃত্বের কথাও তুলে ধরেন। তারেক রহমান বলেন, বিশ্বের অন্যান্য দেশ যদি জনগণকে সঙ্গে নিয়ে নিজেদের ভাগ্য পরিবর্তন করতে পারে, তাহলে বাংলাদেশ কেন পারবে না—এই প্রশ্ন রেখে তিনি সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

জনসভায় স্থানীয় নেতাকর্মী ও বিপুলসংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন।

গোপালগঞ্জে হাদি চত্বর ভাঙচুর

ফেনী-গোপালগঞ্জে এসপি রদবদল

হোসেনপুর উপজেলা জামায়াতের আমির হলেন আমিনুল হক

গাজীপুরে শ্রমিক আন্দোলনে ৪৯ কারখানায় ছুটি, ১৩টি বন্ধ ঘোষণা

গোপালগঞ্জে লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে আ.লীগের তাণ্ডব

বিয়েবাড়ির খাবার খেয়ে নবদম্পতিসহ শতাধিক অসুস্থ, একজনের মৃত্যু

সিদ্ধিরগঞ্জে যুবককে ছুরিকাঘাতে হত্যা

কালিয়াকৈরে ৪৬ পোশাক কারখানা বন্ধ ঘোষণা

বুলেটের যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন জুলাইযোদ্ধা গফুর

মুকসুদপুরে ছেলের দাফন শেষে মায়ের মৃত্যু