হোম > সারা দেশ > ঢাকা

৬০০ ফুট কাঠের ‘প্রবাসী সেতু’ দেখতে ভিড়

শিবচর উপজেলা (মাদারীপুর) প্রতিনিধি

মাদারীপুরের শিবচর উপজেলার নিলখী ইউনিয়নে সরদার মাহামুদেরচরে মরা আড়িয়াল খাঁ খেয়াঘাটটি দুই পারের ৩০ হাজার মানুষের চলাচলের একমাত্র মাধ্যম। এখানে একটি সেতু তৈরি করার আকুতি সংশ্লিষ্ট কারো কর্ণকুহরে প্রবেশ করেনি যুগ যুগ ধরে। এই ঘাটে নৌকায় পারাপার হতে স্থানীয়দের ভোগান্তির শেষ ছিল না।

অবশেষে সেই ভোগান্তির অবসান হলো প্রবাসীদের উদ্যোগে। মরা আড়িয়াল খাঁ নদের ওপর প্রবাসীদের অর্থায়নে নির্মাণ করা হয়েছে ৬০০ ফুট দীর্ঘ কাঠের সেতু। বছরের প্রথম দিন সেতুটি দেখতে নদের দুই পাড়ে জড়ো হয়েছেন হাজারো মানুষ।

মাদারীপুরের শিবচর উপজেলা ও ফরিদপুরের ভাঙ্গা উপজেলার প্রত্যন্ত অঞ্চল ও দুই উপজেলার সংযোগস্থলে সরদার মাহমুদেরচর খেয়াঘাট। আশপাশের গ্রামবাসীর হাটবাজারে যাওয়া এবং অসুস্থ রোগীদের এই খেয়াঘাট দিয়েই হাসপাতালে নিতে হতো। বিকল্প পথে

যাতায়াত করতে অনেক সময় লেগে যেতো। নদের দুই পারে রয়েছে বিদ্যালয়, হাট-বাজারসহ প্রয়োজনীয় অনেক স্থাপনা।

অবশেষে ভোগান্তির অবসান হলো প্রবাসী ও এলাকাবাসীর প্রচেষ্টায়। নতুন বছরে গ্রামবাসীকে ৬০০ ফুট দীর্ঘ একটি কাঠের সেতু উপহার দিলেন প্রবাসী ও এলাকার যুবসমাজ। সেতুটি পেয়ে খুব খুশি স্থানীয়রা। সেতুটির নামকরণ করা হয়েছে ‘প্রবাসী সেতু’। এর দৈর্ঘ্য ৬০০ ফুট, প্রস্থ সাড়ে ৩ ফুট। কাঠা ও বাঁশ দিয়ে এটি নির্মাণ করতে ২ মাস সময় লেগেছে। ব্যয় হয়েছে ২ লাখ টাকা।

সেতু দেখতে আসা হৃদয় মাহমুদ বলেন, ‘আমার বাড়ি নিলখীতে। প্রায়ই খেয়াঘাট দিয়ে পারাপার হই। নানা দুর্ভোগ পোহাতে হয়। সেতু হওয়ায় আমরা খুশি। এ জন্য প্রবাসীদের ধন্যবাদ জানাই।’

স্থানীয় রাজু আহমেদ খান বলেন, ‘নতুন বছরে নতুন উপহার পেলাম। এত বড় কাঠের সেতু কখনও দেখিনি। উদ্বোধন হওয়ার পরে দেখতে এলাম। মন থেকে প্রবাসীদের দোয়া করি।’

‘যুবসমাজের উদ্যোগে ও প্রবাসীদের অর্থায়নে এই সেতুটি নির্মাণ করা হয়েছে। সবাইকে ধন্যবাদ জানাই। সেতুটি নির্মাণ করায় এলাকার মানুষের উপকৃত হবেন’- বলেন নিলখী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল রহিম লপ্তি।

শর্ত ভেঙে জমি দখলের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ চাইলেন ভুক্তভোগী

ভুল চিকিৎসায় দুই নবজাতকের মৃত্যুর অভিযোগ

বেলাবতে পৃথক স্থান থেকে ২ জনের লাশ উদ্ধার

ইন্টারপোলের সহায়তায় দুবাই থেকে প্রধান আসামি গ্রেপ্তার

ফরিদপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র উদ্বোধন করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

কালবৈশাখীর তাণ্ডবে লন্ডভন্ড শ্রীপুরের ৩ গ্রাম

ফতুল্লায় ধারালো অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেপ্তার

সাভারে বিএনপি নেতার স্মরণে মিলাদ ও দোয়া

সোনারগাঁ হাসপাতালে এমপির ৬০০ ডোজ জলাতঙ্ক ভ্যাকসিন প্রদান

পাকুন্দিয়ায় অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ শুরু