হোম > সারা দেশ > ঢাকা

‎সিদ্ধিরগঞ্জে গোসল করতে নেমে দুই কিশোরের মৃত্যু

উপজেলা প্রতিনিধি, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)

‎নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসল করতে নেমে পানিতে ডুবে মনিরুল (১৫) ও শুভ (১৫) নামে দুই কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা দুজনই গোদনাইল বাগপাড়া আলিম মাদ্রাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

‎নিহত মনিরুল মাগুরার মোহাম্মদপুর থানাধীন পাল্লা গ্রামের মোহাম্মদ জাকিরের ছেলে এবং শুভ পটুয়াখালীর মরিচবুনিয়া গ্রামের মিজান সিকদারের ছেলে। পরিবারের সঙ্গে মনিরুল সিদ্ধিরগঞ্জের চৌধুরীবাড়ি ভূঁইয়াপাড়া এলাকায় এবং শুভ মুনলাইট এলাকায় বসবাস করত।

‎সিদ্ধিরগঞ্জ থানার এসআই মো. মাসুম বিল্লাহ জানান, সোমবার (১১ মে) দুপুরে মাদ্রাসার পরীক্ষা শেষে নাভানা মাঠে ফুটবল খেলার পর পাঁচ বন্ধু মিলে ডিএনডি লেকের বার্মাস্ট্যান্ড নয়াপাড়া এলাকার ১ নম্বর ব্রিজসংলগ্ন স্থানে গোসল করতে নামে। গোসল শেষে তিনজন বাড়ি ফিরে গেলেও মনিরুল ও শুভ নিখোঁজ ছিল। পরে পরিবারের সদস্যরা রাতভর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন।

মঙ্গলবার (১২ মে) ভোর ৬টার দিকে স্থানীয়রা লেকের পানিতে দুই কিশোরের লাশ ভাসতে দেখে থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। নিহতদের পরিবারের সদস্যদের কোনো আপত্তি না থাকায় লাশ নিজেরা জিম্মায় নিয়ে যায়।

‎হোসেনপুরে ছাত্র হত্যার বিচার দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ

বস্তিতে মিললো বিলাসবহুল এসি রুম ও গোপন সুড়ঙ্গ, গ্রেপ্তার ৩৯

টিনশেড ভবনে ঝুঁকি নিয়ে পাঠদান, ভোগান্তি চরমে

ধামরাইয়ে ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় পুড়ছে জমির ধান

বোয়ালমারীতে বাঁশের মাচা থেকে পড়ে শিশুর মৃত্যু

সড়কের জায়গায় বিএনপির কার্যালয় উচ্ছেদের নির্দেশ দিলেন এমপি

বিয়ে করতে এসে জেরার মুখে পালালেন দুই চীনা নাগরিক

সিদ্ধিরগঞ্জে ডাকাত-মাদক কারবারিসহ গ্রেপ্তার ৭

গোপালগঞ্জে বাসচাপায় ভ্যানচালক নিহত, আহত অটোরিকশা ৬ যাত্রী

৪০০ ফুট বৈদ্যুতিক টাওয়ার থেকে লাফিয়ে আত্মহত্যার চেষ্টা!