হোম > সারা দেশ > ঢাকা

রাস্তা নিয়ে বিরোধে চাচা শ্বশুরের বল্লমের আঘাতে যুবদল নেতা নিহত

উপজেলা প্রতিনিধি, কটিয়াদী (কিশোরগঞ্জ)

কিশোরগঞ্জের কটিয়াদীতে রাস্তা নিয়ে বিরোধের জেরে চাচা শ্বশুরের বল্লমের আঘাতে সোহেল মিয়া (৩৫) নামে এক যুবদল নেতা নিহত হয়েছেন।

শনিবার সন্ধ্যায় উপজেলার করগাঁও ইউনিয়নের বাটরা গাববাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সোহেল মিয়া করগাঁও ইউনিয়ন যুবদলের দপ্তর সম্পাদক এবং ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি করগাঁও কাটুকদিয়া গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাস্তা নিয়ে সোহেল মিয়ার শ্বশুর ও তার ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে শনিবার সন্ধ্যায় মাগরিবের নামাজের পর উভয় পক্ষের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় কালু মিয়া সোহেলকে বল্লম দিয়ে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।

পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কটিয়াদী থানার ওসি মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাস্তা নিয়ে বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অপরাধীকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

শ্রমিকদের বেতন বাড়ানো হলে বাড়িওয়ালারা ঘরভাড়া বাড়াতে পারবেন না: মীর শাহে আলম

কৃষক দল নেতা রাজু হত্যায় সাবেক এমপি নিক্সন চৌধুরীসহ ৯৬ জনের বিরুদ্ধে মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে নারায়ণগঞ্জ জেলায় শ্রেষ্ঠ আড়াইহাজার

মাদারীপুরে এনসিপি নেতার ওপর হামলা ও গুলি ছোড়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

গাজীপুরে পোশাকশ্রমিকদের আজও বিক্ষোভ, পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া

মানিকগঞ্জে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা

বিএনপির মিছিলে বৈষম্যবিরোধী হত্যা মামলার আসামি, সমালোচনার ঝড়

বিএনপি নেতার বাড়িতে গোপন বৈঠকে ৪ যুবলীগ কর্মী গ্রেপ্তার

মানিকগঞ্জের যেসব এলাকায় সোমবার গ্যাস থাকবে না

মানিকগঞ্জে পার্কিং করা বাসে আগুন