হোম > সারা দেশ > ঢাকা

রূপগঞ্জে যাত্রীবাহী বাসে আগুন

উপজেলা প্রতিনিধি, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)

ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা এলাকায় দাঁড়িয়ে থাকা ‘ডিটিএল পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার ভোরে ভুলতা ইউনিয়নের বলাইখা এলাকায় এ ঘটনা ঘটে।

রূপগঞ্জ থানা পুলিশ জানায়, শনিবার ভোরে ছয়টি মোটরসাইকেলে করে ১২ জন দুর্বৃত্ত ঘটনাস্থলে আসে। এ সময় দেশীয় অস্ত্র দেখিয়ে দুর্বৃত্তরা বাসের নিরাপত্তারক্ষীকে হুমকি দেয়। একপর্যায়ে বাসটিতে আগুন দিয়ে তারা পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সুষ্ঠু তদন্ত করে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমই

হামলা-ভাঙচুরের পর গোপালগঞ্জের মুকসুদপুর থানায় নতুন ওসি

একসঙ্গে তিন পুত্রসন্তানের জননী হলেন এক গৃহবধূ

লকডাউন ঘিরে গোপালগঞ্জে সতর্কতা, মাঠে আইনশৃঙ্খলা বাহিনী

কৃষকের জীবনমান পরিবর্তনে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে

সাভারে পার্কিং করা তিন বাসে আগুন, আটক ৬

গজারিয়া উপজেলা ছাত্রদলের নতুন কমিটি

চৌমুহনীতে ৭০০ কোটি টাকায় বাইপাস সড়ক নির্মাণের পরিকল্পনা: জনপ্রশাসন সচিব

এ দেশে শেখ হাসিনা ফিরে আসবেন না: শিমুল বিশ্বাস

কালকিনিতে আ.লীগ-বিএনপি মুখোমুখি সংঘর্ষ, শতাধিক ককটেল বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবেশে বাসে আগুন