হোম > সারা দেশ > ঢাকা

নতুন পোশাক কিনে ফেরার পথে মা-ছেলের মৃত্যু

জেলা প্রতিনিধি, নরসিংদী

নতুন পোশাক কিনে বাড়ি ফেরার পথে নরসিংদী রেলস্টেশনে ট্রেনের ধাক্কায় মা-ছেলের মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। মৃত সাথী বেগম (২৭) শিবপুর উপজেলার কারারচর এলাকার বাসিন্দা ও তার ১৮ মাস বয়সী ছেলে সাফওয়ান ওরফে হাসেন।

স্বজনরা জানান, বুধবার বিকেলে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে নরসিংদী শহরে শপিং করতে আসেন সুজন মিয়া। শপিং শেষে সন্ধ্যায় বাড়ি ফেরার পথে নরসিংদী রেলস্টেশনের প্লাটফর্ম পার হওয়ার সময় দ্রুতগতির কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ছিটকে পড়েন মা ও শিশু সন্তান। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

রেলস্টেশনের ফাড়ি ইনচার্জ নাজিম উদ্দিন জানান, সন্ধায় ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী ‘কক্সবাজার এক্সপ্রেস’ ট্রেন নরসিংদী রেলস্টেশন অতিক্রম করার সময় দুর্ঘটনা ঘটে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

জেডএম

অষ্টগ্রামে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে স্বজনপ্রীতির অভিযোগ

শরীয়তপুরে তীব্র ঝড়ে ৪ তলা ভবনের দেয়াল ধস, আহত ৪

ভাঙ্গায় মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল চালক নিহত

ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে মালিককে হত্যা, আটক ২

সদরপুরে ঝড়ে গাছের ডাল ভেঙে পড়ে একজনের মৃত্যু

শহীদ পরিবারের মাঝে কোরবানির খাসি বিতরণ এনসিপি এমপির

কোরবানি হাট থেকে ফিরে স্বামী পেলেন স্ত্রীর ঝুলন্ত লাশ

জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধকে পিটিয়ে হত্যা অভিযোগ

ভাঙ্গায় কালবৈশাখীর ঝড়-বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি

অসহায়দের মাঝে ঈদ উপহার দিলেন নায়াব ইউসুফ এমপি