হোম > সারা দেশ > ঢাকা

নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ

জেলা প্রতিনিধি, ফরিদপুর

ফরিদপুর ও মাদারীপুর জেলার ৫০ জন গণমাধ্যমকর্মীর অংশগ্রহণে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী এ প্রশিক্ষণ ২৬ জানুয়ারি শুরু হয়ে ২৭ জানুয়ারি শেষ হয়।

ফরিদপুর পৌরসভার হলরুমে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন ফরিদপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ কামরুল হাসান মোল্লা।

সমাপনী বক্তব্যে জেলা প্রশাসক অপপ্রচার ও অপতথ্য ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলেন, নির্বাচনের আগে ও পরে যেকোনো সংবাদ তৈরি বা পরিবেশনের ক্ষেত্রে অবশ্যই তথ্য যাচাই-বাছাই করতে হবে। ভুল তথ্যসম্বলিত একটি সংবাদ সাংবাদিক এবং সংশ্লিষ্ট গণমাধ্যম প্রতিষ্ঠানকে প্রশ্নবিদ্ধ করতে পারে।

দুই দিনব্যাপী এ প্রশিক্ষণের প্রথম দিনে নির্বাচন রিপোর্টিং বিশেষজ্ঞ ও সিনিয়র সাংবাদিক জিয়াউর রহমান এবং দ্বিতীয় দিনে বিপিজেএ’র সভাপতি ও ঢাকা মেইলের নির্বাহী সম্পাদক হারুন জামিল প্রশিক্ষণ প্রদান করেন। প্রশিক্ষণ কর্মসূচিটি সমন্বয় করেন পিআইবি’র প্রশিক্ষক মোহাম্মদ শাহ আলম।

পদ্মা সেতুতে নাশকতার মামলায় ডিসি অফিসের কর্মচারীসহ গ্রেপ্তার ৪

গাইবান্ধায় মজলিসের খাবার খেয়ে অসুস্থ ৫০০

পূবাইলে এগারসিন্দুর ট্রেনের ইঞ্জিনে আগুন

কালিয়াকৈরে কবরস্থান থেকে তিন কঙ্কাল চুরি

তৃণমূল নেতাকর্মীরাই দলের প্রাণ: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকু

স্থানীয় সাংবাদিকতায় ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণের প্রশংসা শহিদুল ইসলামের

দুর্ঘটনার কবলে এমপির গাড়িবহর, বিএনপি নেতার মৃত্যু

বিএনপির দুই নেতার নির্দেশে সড়কে চাঁদাবাজি

নুহাশপল্লীতে শ্রদ্ধা-ভালোবাসায় হুমায়ূন আহমেদকে স্মরণ

ফেরির পেছনে বাল্কহেডের ধাক্কা, প্রাণ গেল শিশুর