হোম > সারা দেশ > ঢাকা

অবৈধভাবে মাটি কাটার খাদ দেখতে গিয়ে ট্রাকচাপায় নিহত যুবক

উপজেলা প্রতিনিধি, কালিয়াকৈর (গাজীপুর)

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হাটুরিয়াচালা–লস্করচালা এলাকায় অবৈধভাবে মাটি কাটার খাদ দেখতে গিয়ে ট্রাকচাপায় নিহত হয়েছেন এক যুবক। রোববার ভোররাত ৪টার দিকে হাটুরিয়াচালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে মাটি কাটা ও পরিবহন কার্যক্রম চলছিল। রোববার ভোর ৪টার দিকে মাসুম মাটি কাটার খাদ দেখতে গেলে মাটিভর্তি একটি ডাম্পট্রাকের চাপায় পড়ে মাসুম (২৫) নামের ওই যুবক ঘটনাস্থলেই প্রাণ হারান। এ ঘটনায় স্থানীয়দের অভিযোগ, অবৈধ মাটি কাটার সঙ্গে জড়িতদের বেপরোয়া কর্মকাণ্ডের কারণেই এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। এলাকাবাসীর দাবি, প্রশাসনের নজরদারির অভাবে দীর্ঘদিন ধরে এসব অবৈধ কার্যক্রম চললেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

এ ঘটনায় মাটিখেকোরা নিহত মাসুমের পরিবারকে ৫ লাখ টাকার প্রতিশ্রুতি দিয়ে সমঝোতার সৃষ্টি করছে।

এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাছির উদ্দিন জানান , মাটি কাটার ডাম্প ট্রাকের চাপায় মাসুম নিহত হয়েছেন। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শাহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দৌলতদিয়ায় বিয়ারের ব্যবসা, বহিষ্কার সেই শ্রমিক দল নেতা

পাম্পে তেল কম দেওয়ায় তরুণ দল সভাপতিকে জরিমানা

পরিত্যক্ত জুট মিলের দেয়ালের পাশে মিললো ১১ রাউন্ড গুলি

মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলায় যুবদল নেতাসহ গ্রেপ্তার ৭

ধনবাড়ীতে ঝড়ে ব্যাপক ক্ষতি, ঝুঁকিতে কৃষি

ইউএনওকে ফুল দিলো চার্জশিটভুক্ত আসামি ও আ.লীগ নেতারা, এলাকায় ক্ষোভ

ডাসারে ভিজিডির ৪২২ বস্তা চালসহ ট্রাক জব্দ

বোয়ালমারীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে তিন পুলিশ সদস্য প্রত্যাহার

শ্রীপুরে ঘোড়ার গোশতসহ আটক ১