হোম > সারা দেশ > ঢাকা

এবার কোনো দায়সারা নির্বাচন হবে না: নরসিংদীর জেলা প্রশাসক

উপজেলা প্রতিনিধি, শিবপুর (নরসিংদী)

নরসিংদীর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। এবার কোনো দায়সাড়া নির্বাচন হবে না। বিগত ১৪, ১৮ ও ২৪ সালের ন্যায় নির্বাচন হবে না। এবারের নির্বাচন হবে অংশ গ্রহণমূলক, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। কোনো প্রকার অনিয়ম হতে আমরা দেব না। সবাই দায়িত্বশীল হয়ে নিরপেক্ষ ভাবে ভোটগ্রহণ করবেন।

মঙ্গলবার সকালে জেলার শিবপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের হলরুমে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে ভোটগ্রহণকারী কর্মকর্তাগণের প্রশিক্ষণ কর্মশালায় এসব কথা বলেন তিনি।

উপজেলা নির্বাহী অফিসার মোসা. ফারজানা ইয়াছমিনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল ফারুক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মো. শামসুজ্জামান, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শাহীন আকন্দ। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহা. আব্দুর রহিমের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন অফিসার সুমা যাদব।

পুলিশ ফাঁড়ির গেটসহ ধামরাইয়ে তিন স্থানে ককটেল বিস্ফোরণ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের চেষ্টা, ধাওয়া-পাল্টাধাওয়া

টঙ্গীতে পুলিশের ধাওয়ায় অবরোধ থেকে সরলেন শ্রমিকেরা, অর্ধশতাধিক কারখানায় ছুটি

সাভারে ঢাকা-আরিচা মহাসড়ক ২ ঘণ্টা অবরোধ, শ্রমিক বিক্ষোভে অর্ধশত কারখানায় ছুটি

নারায়ণগঞ্জে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী, কর্মস্থলে ফিরলেন পোশাকশ্রমিকেরা

গোপালগঞ্জে ৮ প্লাটুন আনসার মোতায়েন

গোপালগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার ৪

গাজীপুরে আজও মহাসড়ক অবরোধ, বন্ধ ৩৫ পোশাক কারখানা

গোপালগঞ্জে নতুন করে ১০ প্লাটুন বিজিবি, সদর দপ্তর থেকে নজরদারি

জাতীয় বিশ্ববিদ্যালয়ে লকডাউন, অবরুদ্ধ ভিসি