হোম > সারা দেশ > ঢাকা

পদ্মায় ধরা পড়ল ২৪ কেজির পাঙাশ মাছ

উপজেলা প্রতিনিধি, গোয়ালন্দ (রাজবাড়ী)

২৪ কেজির পাঙাশ মাছ। ছবি: আমার দেশ

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ২৪ কেজি ওজনের বিশাল আকৃতির এক পাঙাশ মাছ। বৃহস্পতিবার সকালে স্থানীয় জেলে ছাত্তার হালদারের জালে মাছটি ধরা পড়ে।

পরে জেলে ছাত্তার হালদারের কাছ থেকে দৌলতদিয়া ফেরিঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ মাছটি কিনে নেন। প্রতি কেজি ২ হাজার ৭০০ টাকা দরে ২৪ কেজি মাছটির মোট দাম পড়ে ৬৪ হাজার ৮০০ টাকা।

মাছটি দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাটে অবস্থিত সম্রাট শাহজাহান শেখের নিজস্ব মৎস্য আড়তে নিয়ে আসা হলে বিশাল আকৃতির মাছটি দেখতে স্থানীয় উৎসুক জনতা ও মাছ ব্যবসায়ীরা ভিড় করেন। পদ্মায় এত বড় পাঙাশ ধরা পড়ার খবরে এলাকায় চাঞ্চল্য ও কৌতূহলের সৃষ্টি হয়।

ক্রেতা সম্রাট শাহজাহান শেখ জানান, পদ্মার এত বড় পাঙাশ মাছ কিনতে পেরে তিনি বেশ আনন্দিত। মাছটি একেবারে টাটকা থাকায় ভালো দাম দিয়ে কিনেছেন। পরে বেলা সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার এক কোরিয়া প্রবাসীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করে প্রতি কেজিতে ৫০ টাকা লাভে ২ হাজার ৭৫০ টাকা দরে মোট ৬৬ হাজার টাকায় মাছটি বিক্রি করেছেন।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম পাইলট দৈনিক আমার দেশকে বলেন, পদ্মা নদীর মাছের স্বাদ ও গুণগত মানের কারণে দেশজুড়ে আলাদা পরিচিতি রয়েছে। বড় আকৃতির পাঙাশ, চিতল, কাতল ও বোয়ালসহ বিভিন্ন প্রজাতির মাছ ক্রেতাদের কাছে বিশেষ আকর্ষণীয়।

সানাই বাজবে: সাত পাকে বাঁধা পড়বে বট-পাকুড় গাছ

গাজীপুরে মহাসড়ক অবরোধ, শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত অতিরিক্ত পুলিশ সুপার

মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

প্রাণিসম্পদের উন্নয়নে প্রতিটি উপজেলায় হবে মোবাইল ভেটেরিনারি ক্লিনিক

গাজীপুরে পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধ

ইতালিতে সড়ক দুর্ঘটনায় ভৈরবের যুবক নিহত

সিদ্ধিরগঞ্জে ব্যবসায়ীকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগে সংবাদ সম্মেলন

আন্দোলনের নামে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা করছে শ্রমিকরা: জিএমপি কমিশনার

মাদারীপুরে এনসিপি নেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

ধামরাইয়ে এসএসসির ফরম পূরণে অতিরিক্ত ফি আদায়