হোম > সারা দেশ > ঢাকা

নিরাপত্তা শঙ্কায় এনসিপি প্রার্থীর জিডি

উপজেলা প্রতিনিধি, ফতুল্লা (নারায়ণগঞ্জ)

ছবি: আমার দেশ।

নারায়ণগঞ্জ-৪ আসনে জাতীয় নাগরিক পার্টির সংসদ সদস্য প্রার্থী ও দলটির যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন নিরাপত্তা শঙ্কায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে ফতুল্লা মডেল থানায় জিডি রেকর্ড করা হয় বলে জানান এ থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন। এর আগে বুধবার সন্ধ্যায় সদর উপজেলার কাশিপুর ইউনিয়নের বাঁশমুলি এলাকায় এনসিপির এ প্রার্থীর উপর হামলার চেষ্টা চালানো হয়।

এই ঘটনার পর নিরাপত্তা চেয়ে থানা করা জিডিতে আল আমিন লিখেছেন, তাকে অজ্ঞাত নম্বর থেকে কল দিয়ে প্রাণ-নাশের হুমকি দিয়েছেন এক ব্যক্তি। গালাগালিও করা হয়েছে তাকে। এছাড়া, তার সংগঠনের নেতা-কর্মীদেরও বিভিন্ন নম্বর থেকে হুমকি দেয়া হচ্ছে।

এতে এ সংসদ সদস্য প্রার্থী নিজে এবং তার পরিবারের সদস্যরা আতঙ্কে দিন কাটাচ্ছেন বলেও জানান আব্দুল্লাহ আল আমিন।

এদিকে, বুধবার সন্ধ্যায় আল আমিনের উপর হামলার চেষ্টাকারী দুই ব্যক্তিকে আটকের কথা জানিয়েছে র‌্যাব ও পুলিশ।

ফরিদপুরের নগরকান্দায় বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৫

অভিযানে গিয়ে আ.লীগ নেতাকর্মীদের হামলার শিকার পুলিশ, গ্রেপ্তার ৪

নরসিংদীতে নিজ প্রতিষ্ঠানের ভেতরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

রামিসার হত্যাকাণ্ড গোটা জাতিকে স্তব্ধ করেছে: জামায়াত এমপি নীলু

শিক্ষানুরাগী হুমায়ুন কবীর শিকদারের ৩১তম মৃত্যুবার্ষিকী

রামিসাকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ধামরাইয়ে বিক্ষোভ

অষ্টগ্রামে বজ্রপাতে কৃষকের মৃত্যু

চেতনানাশক বিষাক্ত হালুয়াসহ আন্তঃজেলা অজ্ঞানপার্টির ৩ সদস্য গ্রেপ্তার

চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিতে মানিকগঞ্জে ড্যাবের মানববন্ধন

চরভদ্রাসনে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু