হোম > সারা দেশ > খুলনা

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর মুসলিম বিদ্বেষী বক্তব্যের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ

খুলনা ব্যুরো

ভারতের পশ্চিমবঙ্গে মুসলমানদের ওপর নির্যাতন, বাড়িঘর ভাঙচুর, মসজিদে অগ্নিসংযোগ এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বাংলাদেশবিরোধী উসকানিমূলক বক্তব্যের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ মে) বিকেলে খুলনা জেলা ইমাম পরিষদের উদ্যোগে নগরীর ডাকবাংলা চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সমাবেশে বক্তারা শুভেন্দু অধিকারীকে প্রকাশ্যে মুসলমানদের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। তারা বলেন, ক্ষমা না চাইলে উদ্ভূত পরিস্থিতির দায় মুসলমানদের ওপর বর্তাবে না।

খুলনা জেলা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা গোলাম কিবরিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন মাওলানা আবু বকর সিদ্দিক, মাওলানা নূর সাঈদ জালালী, মাওলানা হেকমত আলী, শেখ মো. নাছির উদ্দিন ও মাওলানা আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

বক্তারা জাতীয় সংসদে শুভেন্দু অধিকারীর বক্তব্যের নিন্দা জানিয়ে প্রতিবাদ প্রস্তাব গ্রহণের দাবি জানান। একই সঙ্গে তারা বলেন, এ বিষয়ে সরকার নীরব থাকলে সেটি মুসলিম বিদ্বেষের প্রতি সমর্থন হিসেবে গণ্য হতে পারে।

সমাবেশ শেষে বের হওয়া বিক্ষোভ মিছিলে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। মিছিলটি ডাকবাংলা মোড় থেকে শুরু হয়ে নিউ মার্কেটসংলগ্ন বায়তুন নূর মসজিদ কমপ্লেক্স এলাকায় গিয়ে শেষ হয়।

এএস

কোস্ট গার্ডের সঙ্গে বন্দুকযুদ্ধ, অস্ত্রসহ ৩ ডাকাত আটক

মামাতো ভাইয়ের ছুরিকাঘাতে ফুফাতো ভাই নিহত

যশোরে কোনো কেন্দ্রেই টিকা নেই, স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা

ট্রাক ছিনতাইয়ের অভিযোগে এনসিপির দুই নেতা গ্রেপ্তার

বাগেরহাটে ছাত্রদলের আনন্দ মিছিল

ঝিকরগাছায় অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের ছড়াছড়ি

পশুর নদে ট্রলার থেকে পড়ে নিখোঁজ মাঝি

ইটভাটা চালু রাখতে বন্ধ হলো চার গ্রামের একমাত্র হাইস্কুল

খুলনায় ছাত্রদলের কমিটি ঘোষণার ১৫ ঘণ্টার মধ্যেই আহ্বায়ককে অব্যাহতি

বিএসএফের রাবার বুলেটে আহত যুবক যশোর হাসপাতালে ভর্তি