হোম > সারা দেশ > খুলনা

চৌগাছায় নারী ভোটকর্মীদের হেনস্তা: ৭ অভিযুক্তকে আদালতে তলব

উপজেলা প্রতিনিধি, চৌগাছা (যশোর)

যশোরের চৌগাছায় নারী নির্বাচনি কর্মীদের হেনস্তার অভিযোগে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটিতে দুটি পৃথক মামলা দায়ের হয়েছে। এসব মামলায় মোট সাতজনকে অভিযুক্ত করা হয়েছে। অভিযোগ আমলে নিয়ে আগামী ৮ ফেব্রুয়ারি অভিযুক্তদের স্বশরীরে হাজির হয়ে সামারি ট্রায়ালে অংশ নেওয়ার নির্দেশ দিয়েছেন কমিটির প্রধান সিনিয়র সিভিল জজ গোলাম রসুল।

বৃহস্পতিবার অনুসন্ধান ও বিচারিক কমিটির আদেশে বলা হয়, সংশ্লিষ্ট নোটিশ জারি করে তা দ্রুত আসামিদের কাছে পৌঁছানো এবং জারির প্রতিবেদন কমিটির কার্যালয়ে দাখিল করতে চৌগাছা থানার অফিসার ইনচার্জকে নির্দেশ দেওয়া হয়েছে।

কমিটির প্রথম আদেশে উল্লেখ করা হয়, গত ২ ফেব্রুয়ারি দুপুর ১টার দিকে চৌগাছা উপজেলার ধুলিয়ানী ইউনিয়নের মুক্তারপুর গ্রামে সাধারণ নারীদের কাছে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট চাইতে গেলে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কর্মী মো. ইব্রাহিম হোসেন, লিয়াকত আলী, মো. শিমুল হোসেন ও কবির হোসেন নারী ভোটকর্মীদের ওপর হামলা চালান। এ সময় তারা অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং শারীরিকভাবে লাঞ্ছিত করেন। পাশাপাশি মোবাইল ফোন, খাতা ও কাগজপত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগও আনা হয়।

বিচারিক কমিটির মতে, অভিযুক্তদের এ ধরনের আচরণ সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা-২০২৫ এর ১৫(গ) ও ১৫(ঘ) বিধির লঙ্ঘন, যা The Representation of the People Order, 1972-এর Article 91B (3) অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। অভিযোগের প্রাথমিক উপাদান পাওয়া যাওয়ায় অভিযুক্ত চারজনের বিরুদ্ধে সামারি ট্রায়ালের জন্য মামলা আমলে নেওয়া হয়েছে

এছাড়া একই দিনে দেওয়া দ্বিতীয় আদেশে বলা হয়, চৌগাছা উপজেলার হাকিমপুর ইউনিয়নের মাঠচাকলা গ্রামে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট চাইতে গেলে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কর্মী মো. শাহাবদ্দীন, মুকুল ও মন্টু রহমান নারী ভোটকর্মীদের ওপর হামলা চালান। তারা অকথ্য ভাষায় গালিগালাজ ও শারীরিকভাবে লাঞ্ছিত করার পাশাপাশি মোবাইল ফোন ও প্রয়োজনীয় কাগজপত্র ছিনিয়ে নেন বলে অভিযোগ করা হয়।

এই তিনজনের বিরুদ্ধেও একই আইনে অভিযোগ আমলে নিয়ে আগামী ৮ ফেব্রুয়ারি স্বশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

৮৬ যশোর-২ সংসদীয় আসনের অনুসন্ধান ও বিচারিক কমিটির প্রধান সিভিল জজ গোলাম রসুল ওই দিন সামারি ট্রায়ালের দিন ধার্য করে আসামিদের প্রতি সমন জারির নির্দেশ দেন। একই সঙ্গে অভিযোগকারীদের সাক্ষ্য-প্রমাণসহ আদালতে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

জীবননগরে কোল্ডস্টোরেজের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

কুষ্টিয়ায় ঘোড়াবোঝাই পিকআপ-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ৩

কুষ্টিয়ায় অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ

ইছামতি নদী থেকে তিন দিনে দুই লাশ উদ্ধার

চৌগাছায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

অভয়নগরে বাঁশবাগান থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

চুয়াডাঙ্গায় বজ্রপাতে এক স্কুল ছাত্রসহ দুজনের মৃত্যু

চুয়াডাঙ্গার নয়মাইল-ভুলটিয়া সড়ক নির্মাণে অনিয়ম

খুলনায় অব্যাহত লোডশেডিংয়ে নাকাল জনজীবন

ইউপি সদস্যের অবৈধ মজুত, বাড়িতে মিলল হাজার লিটার ডিজেল