হোম > সারা দেশ > ময়মনসিংহ

ময়মনসিংহে আজহারির মাহফিলে লাখো মানুষের ঢল

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ

ময়মনসিংহের সার্কিট হাউস ময়দানে তাফসির পেশ করছেন জনপ্রিয় ইসলামিক আলোচক ড. মিজানুর রহমান আজহারি। শনিবার বাদ জোহর তার তাফসির শুরু হয়।

মাহফিল ঘিরে সার্কিট হাউস ময়দানে লাখো মানুষের ঢল নেমেছে। এখনও আসছেন ধর্মপ্রাণ মুসল্লিরা।

মাহফিলকে কেন্দ্র করে কয়েকদিন ধরে প্রচারণা করছিল আয়োজক কমিটি। সামাজিক যোগাযোগ মাধ্যমেও মাহফিলের বিষয়টি মানুষ জানতে পরেন। শুক্রবার মাহফিলের সব ধরনের প্রস্তুতি শেষ হয়। এদিন রাত থেকেই ঢল নামে মানুষের। সকাল হওয়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিতি।

আয়োজক কমিটির আহ্বায়ক কামরুল হাসান মিলন বলেন, মিজানুর রহমান আজহারি তাফসির শুরু করেছেন। মানুষ আগ্রহ নিয়ে তার বয়ান শুনছেন। তার বয়ানে ইসলামের পথে চলার আহ্বানসহ নানা গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা পাওয়া যাবে।

ময়মনসিংহের পুলিশ সুপার কাজী আখতার উল আলম বলেন, মাহফিল ঘিরে দফায় দফায় আমরা সভা করেছি। পুলিশি টহল জোরদার রয়েছে। কোনো ধরনের সমস্যা ছাড়াই মাহফিল শেষ হবে বলে আশাবাদী।

৩৬ দিনের আন্দোলনে স্বৈরাচারকে বিদায় করেছি: শিবির সেক্রেটারি

এক কিশোরের ছুরিকাঘাতে আরেক কিশোর নিহত

দেওয়ানগঞ্জ সীমান্তে তিন দিন ধরে শূন্যরেখায় সেই নারী

অব্যবস্থাপনায় মুখ ফিরিয়ে নিচ্ছেন পর্যটকেরা

মালয়েশিয়ায় বাবরের অস্ত্রোপচার সম্পন্ন, দেশবাসীর কাছে দোয়া কামনা

নেত্রকোণায় ধর্ষণ মামলার রায়ে একজনের মৃত্যুদণ্ড

দেওয়ানগঞ্জ সীমান্তে এক নারীকে পুশইনের চেষ্টা, প্রতিহত বিজিবির

বিটিভির জাতীয় বিতর্কে চ্যাম্পিয়ন পূর্বধলা জগৎমণি উচ্চ বিদ্যালয়

মোহনগঞ্জে ফাঁকা ট্রেনে আগুন, হাওর এক্সপ্রেসের ৪ আসন পুড়ে ছাই

হাসিনাকে দেশে এনে মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন চাই